চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া কতোজন মুক্তিযোদ্ধা হত্যা করেছে তার হিসাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী ও অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন: জিয়াউর রহমান কতোজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তার হিসাব জনগণকে দিতে হবে। 

আজ শুক্রবার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত শোক দিবসের আলোচনা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও করোনাকালীন লকডাউনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিলেন কিছু কুচক্রী মহল, তারা জানত বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রক্ত যদি বেঁচে থাকে তাইলে তাদের পরিকল্পনা কোনদিন সফল হবে না, তাই তারা শিশু রাসেলকেও হত্যা করেছে, হত্যা করে তারা বসে থাকেনি, তারা তার পরিবারের নামে বিভিন্ন গুজব ছড়িয়েছে যাতে দেশের মানুষ তার পরিবারকে ঘৃণা করে।

‘‘কিন্তু সত্য কোন দিন চাপা থাকে না, ইতিহাস যারা বিকৃতি করেছিল আজ তারাই ইতিহাস হয়ে গেছে, দেশের জনগণ বিশ্বাস রেখেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে শত বাধা বিপত্তি উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ দেশ মধ্যম আয়ের দেশ, আজ নিজেদের অর্থে পদ্মা ব্রিজ হচ্ছে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ঘাতকের রক্ত যাদের শরীরে সঞ্চারিত তারা আজও আগষ্ট মাস এলেই উজ্জীবিত হওয়ার চেষ্টা করে। তারা দেশের অগ্রগতিকে টেনে ধরতে চায় কিন্তু তারা তা কোন দিনও পারবে না, কারণ আমাদের আছে একজন জননী জননেত্রী শেখ হাসিনা, আসুন সবাই দেশ ও জনগণের স্বার্থে এক সাথে কাজ করি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

১৫ আগস্টের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী করোনা কালীন সময়ে লকডাউনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তৃতা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ফরিদুর রহমান খান ইরান।

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

দিল্লির স্কুল খুলছে ১ সেপ্টেম্বর

পরবর্তী
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা মাস্ক পরে স্কুলে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির স্কুল খুলছে ১ সেপ্টেম্বর

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৮৪ জন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT