চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিপিএ-৫’ পেলেন ক্ষুদে গানরাজের পুষ্পিতা, পড়তে চান বুয়েটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ‘জিপিএ-৫’ পেলেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’- ২০১৫ আসরের চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা।

রবিবার প্রকাশিক এইচএসসি ও সমমান পরীক্ষায় তিনি রাজধানীর সিটি কলেজের বিজ্ঞাপন থেকে  ‘জিপিএ-৫’ পাওয়ার গৌরব অর্জন করেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে পুষ্পিতা বলেন, উইলস লিটল ফ্লাওয়ার থেকে এসএসসি দিয়েছিলাম। এবারে তো রেজাল্ট কাউন্ট হয়েছে। সেখানে একটি বিষয়ের জন্য গোল্ডেন জিপিএ-৫ পাইনি। তাই এইচএসসি-তেও শুধু জিপিএ-৫ এসেছে।

Banglabid

ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন পুষ্পিতা নিয়মিত গান করার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে গেছেন। তিনি বলেন, ‘শুটিং বা রেকর্ডিং শেষ হতে অনেক দিন মধ্যরাত হয়ে যেত। পরদিন সকালে আবার কলেজ থাকতো। সে কারণে প্রায়ই শুটিংয়ে বই নিয়ে যেতাম। সময় পেলেই পড়তাম। চ্যানেল আইয়ে প্রায়ই শুটিং থাকতো। মেকাপ রুমে গিয়ে বসে বসে পড়তাম।’

গান ও লেখাপড়া দুটো একসঙ্গে সামলানো কিছুটা কঠিন হলেও চেষ্টা ছিল বলেই সবকিছু সম্ভব হয়েছে বলে জানান পুষ্পিতা।

তিনি বলেন, যে পারে সে আসলে সবই পারে। তবে চেষ্টা থাকতে হবে। লেগে থাকতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। পরীক্ষার মধ্যেও আমি অনুষ্ঠান করেছি। সেক্ষেত্রে আমার বাড়তি পরিশ্রম করতে হয়েছে।

Reneta

পুষ্পিতার ইচ্ছে, তিনি ইঞ্জিনিয়ারিং-এ পড়তে চান। বললেন, আমার পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথম পছন্দ বুয়েট। এছাড়া দেশে বিভিন্ন যেসব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে চেষ্টা করবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছেই।

ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে ‘অনুভবে তুমি’ শিরোনামে পুষ্পিতার প্রথম মৌলিক গানের অ্যালবাম প্রকাশ হয় ২০১৮-তে। একই অডিও ভিশন থেকে তার প্রথম মিউজিক ভিডিও প্রকাশ পায় পরের বছর। পর্যায়ক্রমে ২২টির মতো মৌলিক গান করেছেন পুষ্পিতা।

গেল মাসে ভালোবাসা দিবস সামনে রেখে ‘স্পর্শের বাইরে’ শিরোনামে তার সর্বশেষ মিউজিক ভিডিও প্রকাশ পায়। পুষ্পিতা জানান, তার আরও কিছু গানের রেকর্ডিং শেষ। একে একে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিক্ষুদে গানরাজনুজহাত সাবিহা পুষ্পিতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT