চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানকে ফিরিয়েই রিয়ালের জোড়া টার্গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ১০ মাস আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু রিয়াল মাদ্রিদের বাজে ফর্ম আবার তাকে ফিরিয়ে এনেছে সান্তিয়াগো বার্নাব্যুতে।

গত রোববার রাতে বড় রোনান্ডোর মালিকানার ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ জেতে রিয়াল। সেই ম্যাচে জোড়া গোলের নায়ক ম্যাচের পর পাশে দাঁড়িয়েছিলেন বর্তমান কোচ সান্টিয়াগো সোলারির। বেনজেমা বলেছিলেন, ‘কী দরকার এই মুহূর্তে কোচ বদল করার!’

কিন্তু রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ যে অন্যরকমই ভাবছিলেন। গত দুই সপ্তাহ ছিল রিয়ালের সবচেয়ে কলঙ্কের। কোপা ডেল রে থেকে বিদায়, লা লিগায় শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়া, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছাতে না পারা- সবকিছুই ঘটেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে। তাই রিয়াল সমর্থকদের খুশি করতে বড় কোনো পদক্ষেপ নিতেই হত পেরেজকে।

স্পেনের মিডিয়া মনে করছে, সেই মরিয়া মনোভাবেরই ফল জিদানকে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনা। শুরুতে নাম উঠেছিল হোসে মরিনহোরও।

বেনজেমা সোলারির হয়ে মুখ খুললেও রিয়ালের ডিফেন্ডার নাচোর মন্তব্য ছিল, ‘সোলারির সঙ্গে ফুটবলারদের সম্পর্ক খুব মসৃণ নয়।’

তারপরেই সোমবার স্পেনের প্রথমসারির মিডিয়াগুলোতে জিদানের নাম ভাসতে থাকে। রিয়ালের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে বড় কৃতিত্ব ছিল জিদানের। তবে সেসময় তার দলে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন চ্যালেঞ্জ।

চ্যালেঞ্জ হলেও আবার ‘ঘরে’ ফিরে তিনি খুশি। সেকথা নিজেই জানিয়েছেন জিদান। রোনালদোর বিদায়ের ঠিক আগেই ক্লাব ছেড়েছিলেন। প্রত্যাবর্তনের পর বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাকে ফোন করেছিলেন, এ জন্যেই আমি এখানে। কারণ আমি তাকে (পেরেজ) এবং রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। রিয়ালের ডাকে আমি সাড়া না দিয়ে পারি না।’

তবে জিদান এসেছেন মানে, নিশ্চয়ই কোনো তারকা ফুটবলারকেও নিতে চলেছে রিয়াল। সেই প্রতিশ্রুতি না পেলে জিদান আসতেন না বলেই মনে করেন ফুটবল বিশ্লেষকর। সেই ইঙ্গিত দিয়েছেন ক্লাবের সভাপতি পেরেজও। আগামী মৌসুমে দল গঠনের জন্য ৩০ কোটি পাউন্ড ধার্য করেছে রিয়াল।

ফরাসি জিদানকে ফিরিয়ে রিয়াল সভাপতির চোখ সেই ফ্রান্সই। জোড়া টার্গেট করেছেন তিনি।

পিএসজি থেকে ফরাসি স্ট্রাইকার এমবাপেকে দলে নেয়ার ব্যাপারে বলেছেন, জিদান নিজে ফরাসি, তাই আশা করছি এমবাপেকে দলে নেয়ার ব্যাপারে তিনি সাহায্য করতে পারবেন।

পেরেজকে প্রশ্ন করা হয় নেইমার আর এমবাপের মধ্যে কাকে নিয়ে তারা বেশি আগ্রহী? উত্তরে তিনি বলেন, ‘দুজনকে নিয়েই।’

বোঝাই যাচ্ছে রোনালদোর বিদায়ের পর অনেকবেশি শক্তি নিয়েই শক্তিময় ফুটবলে ফিরে আসার লক্ষ্য রিয়াল মাদ্রিদের।

ট্যাগ: এমবাপেজিদাননেইমাররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের অর্থ সঠিক ব্যবহার নিশ্চিতে কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

প্রকাশ পেল ‘কুয়াশা’র ট্রেলার

পরবর্তী

প্রকাশ পেল 'কুয়াশা'র ট্রেলার

ডাকসু নির্বাচন-বিক্ষোভ

পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT