চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও চিন্তা কমল না বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ডিফেন্সে গত কয়েক মৌসুমের সমস্যাটা যেন কাটছেই না বার্সেলোনার। শনিবারও লা লিগার ম্যাচে আরেকবার দেখা মিলন সেই সংকটের। লেগানেসের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও অবশ্য ২-১ গোলে জিতে শীর্ষস্থানে অটল মেসি-সুয়ারেজরা। তবে জিতেও ডিফেন্স নিয়ে চিন্তা কমল না কোচ আর্নেস্টো ভালভার্দের।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে বেশ ছন্নছাড়া দেখায় বার্সাকে। একের পর আক্রমণে পিকে-ফিরপোদের ব্যস্ত রাখে লেগানেস। এরমধ্যে গুছিয়ে ওঠার আগেই পিছিয়ে পড়ে বার্সা। ১২ মিনিটের সময় ডি-বক্সের ডানপ্রান্ত দিয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান ইউসেফ এন-নেসারি। এমন দূরহ কোণ থেকে যে শট তিনি নেন, সেটা দেখা ছাড়া কিছুই করার ছিল না আন্দ্রে টের-স্টেগেনের।

প্রথমার্ধে বাজে খেলার ঘর থেকে বেরই হতে পারেনি বার্সা। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়। ফিরে অবশ্য প্রাণ পায় ভালভার্দের শিষ্যরা। বিশেষ করে জোড়া পরিবর্তনে ইভান রাকিটিচ ও আর্তুরো ভিদাল মাঠে নামলে চেহারা পরিবর্তন হয়ে যায় খেলার।

এরমধ্যেই হেড থেকে দুর্দান্ত গোল করে দলকে হালে পানি পাইয়ে দেন লুইস সুয়ারেজ। মেসির ফ্রি-কিক থেকে ডেলিভারি দেয়া বল জোরাল হেডে ঠিকানায় পাঠান উরুগুয়ে ফরোয়ার্ড। চলতি মৌসুমে তার সপ্তম গোল। এই গোলের আগেও অবশ্য বেশ কয়েকটি বল দিয়েছিলেন মেসি, কাজে লাগাতে ব্যর্থ হন সুয়ারেজ-ডেম্বেলেরা।

লম্বা সময় পর আজ প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন উসমান ডেম্বেলে। পুরো সময় খেললেও চোখ জুড়ানোর মতো কিছু করতে পারেননি। কোচের আস্থা পাওয়ার মতো কিছু করতে পারেননি অ্যান্থনিও গ্রিজম্যানও। তাকে তুলেই পরে রাকিটিচকে নামান ভালভার্দে। সার্জিও বুসকেটসও গড়পড়তা পারফর্ম করেন।

বুসকেটসকে তুলে নেয়ায় আরও বেশি সেন্ট্রাল রোলে খেলতে হয় মেসিকে। তাকে অবশ্য ভালো সাপোর্ট দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ম্যাচের আয়ু যখন ধীরে ধীরে কমে আসছিল, তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা। এবারও গোল করেন এক সাউথ আমেরিকান।

ভিদালের গোল নিয়ে অবশ্য গোলমালও হয়। ডেম্বেলে কর্নার থেকে বল মারার পর পোস্টের কাছেই দাঁড়িয়েছিলেন ভিদাল। স্পষ্টই অফসাইডে ছিলেন তিনি। লাইন্সম্যান পতাকাও তুলে ধরেন। কিন্তু রেফারি ভিএআর পরীক্ষা করে দেখেন, ভিদালের কাছে বল যাওয়ার আগে সেটি রাকিটিচ নয়, লেগানেসের পেরেজের পায়ে লেগেছিল। ফলে ভিদালের গোল বৈধ ঘোষণা দেন রেফারি।

বাকি ১০ মিনিটে আরও অন্তত দুটি সুযোগ তৈরি করেছিল বার্সা, কিন্তু কাজে লাগাতে পারেনি। তাতে অবশ্য অসুবিধা হয়নি কাতালানদের। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

জয়ে ১৩ ম্যাচে ৯টি জয়, এক ড্র ও তিন হারে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে রিয়াল মাদ্রিদ। রাতেই অবশ্য বার্সাকে ধরে ফেরার সুযোগ পাচ্ছে রিয়াল। রিয়ালে সোদিয়েদাদের বিপক্ষে জিতলেই ২৮ পয়েন্ট হয়ে যাবে লস ব্লাঙ্কোসদের।

ট্যাগ: বার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বক্স অফিসে আয়ুষ্মানের ট্রিপল সেঞ্চুরি!

পরবর্তী

এরিক এরশাদকে পাশে নিয়ে মা বিদিশার বলা না বলা নানা কথা

পরবর্তী

এরিক এরশাদকে পাশে নিয়ে মা বিদিশার বলা না বলা নানা কথা

তৃতীয় দিনে গড়াল ইডেন টেস্ট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT