চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১১:০৫ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে পলাতক জামালপুরের স্থানীয় আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেন, আবদুল হান্নান, আবদুল বারীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসাথে আটক জামালপুরের সাবেক জামায়াতের আমীর শামসুল হক ওরফে বদর ভাই ও এসএম ইউসুফ আলী, শরীফ আহমেদ, মোহাম্মদ হারুন ও আবুল হাসেম এই ৫ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বিচার কার্যক্রম শেষ হওয়ার প্রায় ১ মাসের মাথায় ১৭ জুলাই সোমবার রায় ঘোষণা করা হয় জামালপুরের আটক শামসুল হক ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী এবং পলাতক স্থানীয় আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেন, শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, আবদুল হান্নান, আবদুল বারী, মো. হারুন ও আবুল কাসেমসহ ৮ রাজাকারের মামলার। সম্প্রতি বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনালের ভেতরে বাইরে। ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু করেন ৩ সদস্যের প্রথম ট্রাইব্যুনাল। রায় পড়ার সময় প্রসিকিউশনের বিষয়ে সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেন ট্রাইব্যুনাল।

২৮৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের মধ্যে সংক্ষিপ্ত রায় পড়া শেষে কোন আসামীকে কি দণ্ড দেওয়া হলো তা ঘোষণা করেন প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক।

Banglabid

আদালতের কাছে ৫ অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানায় আসামীপক্ষ।

আটক শামসুল হক ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে আপীল করার সুযোগ পাবেন তবে পলাতক থাকায় ৬ আসামী সে সুযোগ পাবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

পরবর্তী

কানাডায় ‘হৃদয়ে বাংলাদেশ’

পরবর্তী

কানাডায় ‘হৃদয়ে বাংলাদেশ’

কানাডায় ‘হৃদয়ে বাংলাদেশ’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT