চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

চলতি বছরটা ঢালিউডের ঘুরে দাঁড়ানোর বছর হিসেবে বিবেচনা করা হলেও শুরুটা মোটেও ভালো হয়নি! ১০ জানুয়ারি ‘জয়নগরের জমিদার’ মুক্তি  পেলেও প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ে ছবিটি। গেল শুক্রবার মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা নিয়ামূল মুক্তার ‘কাঠবিড়ালী’। তবে জানুয়ারির শেষ দুই শুক্রবার নেই মুক্তি দেওয়ার মতো দেশিয় কোনো ছবি। তাই পরপর দুই সপ্তাহে আমদানিতে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার দুই ছবি।

২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এসকে মুভিজ প্রযোজিত ‘হুল্লোড়’। যেখানে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম, দর্শনা বণিক। কলকাতা থেকে আমদানি করে এদেশে ছবিটি মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বাদল চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ডিসেম্বরে বাংলাদেশে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্র তখনই পেয়েছি। তাই ২৮ জানুয়ারি হুল্লোড় মুক্তিতে কোনো বাঁধা থাকছে না।

বাংলাদেশে ‘হুল্লোড়’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। এদিকে দুই বাংলায় একইদিনে ‘হুল্লোড়’ মুক্তি পেতে যাচ্ছে বলে জানান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।

তিনি বলেন, দুই দেশে একই সঙ্গে মুক্তি দিতে চাই। কারণ, কলকাতায় আগে মুক্তি পেলে বাংলাদেশে ওই ছবি দর্শক দেখেন না। আশা করছি, ২৪ জানুয়ারি দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে পারব ছবিটি।

এদিকে, চলতি মাসের শেষ শুক্রবার অর্থাৎ ৩১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কলকাতার আরেক ছবি ‘রবিবার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের নন্দিত তারকা জয়া আহসান, সঙ্গে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। বাংলাদেশে ‘রবিবার’ মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, চেয়েছিলাম ৩ জানুয়ারি মুক্তি দিতে। কিন্তু সম্ভব হয়নি আমলাতান্ত্রিক জটিলতার কারণে! আগামী মঙ্গলবার ছবি সেন্সরে জমা পড়বে। আশা করছি, দ্রুত সেন্সরে থেকে ছাড়পত্র পাবো। সবকিছু ঠিক থাকলে ৩১ জানুয়ারি বাংলাদেশের দর্শক ‘রবিবার’ দেখতে পাবেন।

২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত ছবি ‘রবিবার’। যেখানে জয়া-প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকছে এ গল্পে।

জয়া আহসান ও প্রসেনজিতের ‘রবিবার’ ছবির বিনিময়ে অনন্য মামুন পরিচালিত তারিক আনাম খান ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। যেটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল চলতি বছর রোজার ঈদে। এ তথ্য দিয়েছেন অনন্য মামুন।

ট্যাগ: অনন্য মামুনঅশোক ধানুকাএসকে মুভিজজয়া আহসানপ্রসেনজিৎবুবলীরবিবারলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াসাফটা চুক্তির ছবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আউটসোর্সিং ও ভালোবাসার গল্প!

পরবর্তী

প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী

পরবর্তী

প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী

প্রথম আলো-মতিউর রহমান-জামিন

জামিন শুনানির আগে প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তার না করতে নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT