চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ‘সমস্যায়’ উপাচার্য

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৪৬ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
শিক্ষা
A A

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অবকাঠামো এবং ব্যবস্থাপনা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেছেন উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

শনিবার গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ সমস্যার কথা তুলে ধরেন।

উপাচার্য বলেন, ‘বৃহৎ আয়তন বা পরিধির কারণে এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা।

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এখনও পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রধানত সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ রয়েছে।’

তবে এসব সমস্যাকে  ‘বাস্তব অবস্থা’ হিসেবে আখ্যায়িত করে তা মোকাবিলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা বলেন তিন।

অভ্যন্তরীণ শৃঙ্খলার ওপর জোর দিয়ে উপাচার্য বলেন, ‘একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে গড়ে ওঠার জন্য প্রয়োজন হয় নিয়ম-কানুনের অনুশাসন বা আইনের শাসন এবং অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা। সর্বোপরি থাকা চাই প্রতিষ্ঠানের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সংশ্লিষ্ট সকলের মধ্যে এর প্রতি আনুগত্য এবং ব্যক্তিগত হিসেব-নিকেষ বা প্রাপ্তিযোগের স্থলে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্ব ঊর্ধ্বে তুলে ধরার মানসিকতা।’

অধিবেশনে উপস্থিত ছিলেন সাংসদ আবুল কালাম আজাদ, বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেগম হেপী বড়াল, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী প্রমুখ।

সিনেটের এ বিশেষ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের চাকুরী  সংবিধির কতিপয় ধারায় সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও আগামী এ বছরের ২১শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্ণ হওয়ায় ওইদিন রজতজয়ন্তী উদ্যাপনের সিদ্ধান্ত হয়।

 

 

ট্যাগ: জাতীয় বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মদিন উদযাপন

পরবর্তী

পাবনায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

পরবর্তী

পাবনায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

পিটারসেন ঝড়ের দিনে ‘দর্শক’ মাহমুদউল্লাহ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT