চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করল মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর গণহত্যা চালানোয় মিয়ানমারের শীর্ষ সেনাকর্মকর্তাদের উপর আরো তদন্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের জন্য জাতিসংঘের দেয়া রিপোর্ট প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

সরকারের মুখপাত্র জ হতে বলেন, হিউম্যান রাইটস কাউন্সিলের কোনো সমাধানের সঙ্গে মিয়ানমার একমত নয় বা তা গ্রহণও করবে না।

এর আগে জাতিসংঘের রিপোর্টের প্রতি নিন্দা জানায় চীনও। তাদের দাবি মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা কখনোই সহায়তামূলক নয়।

Banglabid

জ হতে আরো বলেন, মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের জিরো টলারেন্স। সোমবার প্রকাশিত জাতিসংঘের রিপোর্টের পরে তার বক্তব্য দেশটির সরকারের বক্তব্য।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের স্টেট নিউজ আউটলেটে তিনি বলেন, আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা এফএফএমকে মিয়ানমারে প্রবেশ করতে দিবো না। মিয়ানমারের একটি নিজস্ব স্বাধীন তদন্ত কমিশন রয়েছে; যারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মিথ্যে অভিযোগের প্রতিক্রিয়া দেবে।

এর আগেই মিয়ানমার সেনাদের কিছু ভুলের বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে।

Reneta

চীনের সঙ্গে মিয়ানমারের একটি গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, রাখাইনের ঐতিহাসিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত পটভূমি খুবই জটিল। একতরফা সমালোচনা এবং ক্রমাগত তাদের উপর চাপ দেয়া কখনোই সমস্যা সমাধানে সহায়তামূলক নয়।

গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে রাখাইন রাজ্যের প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে।

মিয়ানমারের দাবি, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী। যারা দেশটির নিরাপত্তা ও বৌদ্ধদের উপর হামলা করছিল।

জাতিসংঘের একটি বিস্তারিত রিপোর্টে মিয়ানমারের সেনাপ্রধানসহ ছয় বড় সেনাসদস্যের প্রতি গণহত্যার অভিযোগ এনে তা তদন্তের দাবি জানায়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়েরের কথাও বলা হয়।

গত বছরের এই সহিংসতা কয়েক দশকের একটি ভয়াবহ বিপর্যয় বলেও উল্লেখ করা হয় ওই রিপোর্টে।

জ হতে এমন অভিযোগের বিষয়ে ফেসবুকের প্রতিও তাদের কঠিন অবস্থানের কথা জানিয়ে বলেন, এই সব অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT