চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধ এফডিসি, শুটিং ও চলাচলে ভোগান্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২২, জুন ২০২১
বিনোদন
A A
জলাবদ্ধ এফডিসি, শুটিং ও চলাচলে ভোগান্তি, জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। বাদ যায়নি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনও (বিএফডিসি)।

মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে এফডিসির ফ্লোরগুলোতে যাওয়ার রাস্তাটির কিছু অংশ পানির নিচে। বাধ্য হয়ে হেঁটে প্রবেশকারীদের বিকল্প পথ অবলম্বন করতে হচ্ছে।

অন্যদিকে মান্না র্ঝণা শুটিং স্পট, ডিজিটাল কমপ্লেক্স, ডাবিং থিয়েটার, এডিটিং প্যানেল ও মসজিদের সামনে জমেছে পানি। ফলে বিপাকে পড়েছেন সম্পাদনা ও ডাবিং করা শিল্পী-কলাকুশলীরা। যদি এসব স্থানে হেঁটে যেতে চান, সেখানে ভিজে যাওয়া ছাড়া বিকল্প নেই।

সরেজমিন ঘুরে দেখা যায়, এফডিসির এসব স্থানে শুটিং করার মতো এই মুহূর্তে কোনো পরিবেশ নেই।

মঙ্গলবার এফডিসিতে দুটি ছবির শুটিং চলছে। একটি ‘লিডার: আমিই বাংলাদেশ’, এবং অন্যটি ‘রিভেঞ্জ’। প্রশাসনিক ভবন থেকে কড়ই তলা সংলগ্ন চত্বরে চলছে ‘লিডার’ এর শুটিং। দুই নম্বর জসিম ফ্লোরে চলছে রিভেঞ্জের শুটিং। এসব শুটিংয়ে চলাচলাকারী একাধিক টেকনিশয়ান ও সহকারীরা জানান, এফডিসির রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় তাদের চলাচলে অসুবিধা হচ্ছে।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, এফডিসির আশপাশে রাস্তায় কাজ চলছে। তাই ড্রেনগুলো দিয়ে এখন পানি অপসারণের পথ বন্ধ। এ অবস্থা কাটতে আরো ক’দিন অপেক্ষা করতে হবে। জানি এ মুহূর্তে যারা এফডিসিতে কাজ করছেন সবাই কিছুটা ভোগান্তিতে পড়ছেন। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থায় তৎপর আছি।

ট্যাগ: এফডিসিবর্ষাবিজ্ঞাপনবৃষ্টিপাতরিভেঞ্জলিড বিনোদনলিডারশুটিংসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবেলার বৃষ্টিতেই তলিয়ে গেলো রাজধানীর অনেক এলাকা

পরবর্তী

ডিপিএল থেকে ছিটকে গেলেন মুশফিক

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএল থেকে ছিটকে গেলেন মুশফিক

বিশ্ববিদ্যালয় লোগো, বাংলা ভাষায় শিক্ষাবিদ্যার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেশকিছু পরিবর্তন আসছে: ইউজিসি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT