চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু উদ্বাস্তুদের আইনী কাঠামোতে আনার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

প্যারিস সম্মেলনে বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তুদের বিষয়টি নতুন আইনী কাঠামোতে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। নতুন এ আইনী কাঠামোর খসড়া শনিবারই জলবায়ু সম্মেলন কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হবে। সম্মেলনের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনো আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি।

গত ৩০ নভেম্বর সম্মেলনের প্রথম দিন বিশ্ব নেতাদের বক্তব্যে যতটা ইতিবাচক সুর ছিরো ততটা আশাব্যঞ্জক নয় উন্নত দেশের প্রতিনিধিদের সাথে দর কাষাকষিতে। আইনী সহায়তা, অর্থ সাহায্য এবং ক্ষয়-ক্ষতির জন্যক্ষতিপূরণ সেই সাথে জলবায়ু উদ্বাস্তু নিয়ে এখনো তেমন অগ্রগতি হয় নাই।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) রইচ উল আলম মন্ডল বলেন, জিসিএফ বা গ্রোবাল ফাণ্ড বলে পরিচিত যেটা; সেটার অর্থের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।

জলবায়ুর কারণে বাংলাদেশের চারভাগের একভাগ মানুষের উদ্বাস্তু হওয়ার আশাঙ্কায় প্যারিসের চুক্তিতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

জলবায়ু বিশেষজ্ঞ ড. মনজুরুল হান্নান খান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুতারাং বাংলাদেশের পক্ষে জলবায়ু উদ্বাস্তুর বিষয়টিকে কপ-২১ এর সিদ্ধান্তের মধ্যে রাখার মধ্যে সব রকমের প্রচেষ্টা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, যদি কোনো কারণে এই সিদ্ধান্তের ভিতরে বাংলাদেশের এই প্রস্তাবনাটি না থাকে তবে বাংলাদেশ এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, এবার কপ-২১ এ প্যারিসে বাংলাদেশ নানা দাবির সাথে একটি দাবি খুব জোরালোভাবে তুলে ধরেছে সেটা হলো, ‘জলবায়ু উদ্বাস্তু’ এ বিষয় নিয়ে। এখানে বাংলাদেশ চাচ্ছে জলবায়ু উদ্বাস্তুদের জন্য যে ফাণ্ড তৈরি করেছে সেখান থেকে যেন বাংলাদেশও তাদের ইন্সুরেন্সের জন্য ফাণ্ড পায়। সেটাই দাবি করেছে বাংলাদেশ।

২০ সাল পর্যন্ত অর্থায়ন কি হবে এবং ২০ সালের পর থেকে একশ বিলিয়ন ডলার উন্নত দেশগুলোর দেওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি কোন দেশ কিভাবে কতটা দেবে।

জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মিজান আর খান বলেন, উন্নতদেশগুলো প্রতিজ্ঞা ছিলো ২০ সালের মধ্যে একশ বিলিয়ন ডলার দেবে কিন্ত এখন পর্যন্ত সে রকম কোন রোড ম্যাপ এখনো নেই। কিভাবে এই অর্থের ব্যবহার হবে সে ব্যাপারে কোন ঐক্যমত এখনো আসেনি।

৫ ডিসেম্বর এডিপির মেয়োদ শেষ হওয়ায় এখনো আইনী কাঠামোর মেয়াদ শেষ হওয়ায় জোরালো দর কষাকষি হবে আগামী সপ্তাহ জুড়ে।

ট্যাগ: জলবায়ু উদ্বাস্তুজলবায়ু সম্মেলনপ্যারিস সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

পরবর্তী

আইএস সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় বাংলাদেশীসহ আটক ৫

পরবর্তী

আইএস সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় বাংলাদেশীসহ আটক ৫

শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্ত শিক্ষক কারাগারে

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT