চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিটিশ নির্বাচন-বরিস জনসনের প্রস্তাব পাস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব অবশেষে পাস করেছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমনসে ৪৩৮-২০ ভোটে প্রস্তাবটিতে সম্মতি জানান আইণপ্রণেতারা।

প্রস্তাব পাসে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনে আর বাধা থাকল না।

অবশ্য আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য প্রস্তাবটি আগে উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে অনুমোদন পেতে হবে। তবে আশা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। আর তারপর ভোটগ্রহণের তারিখের পাঁচ সপ্তাহ আগে থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

১৯২৩ সালের পর এই প্রথম ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে কয়েকবার প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে আগাম নির্বাচনের প্রস্তাব উত্থাপন করলে আইন প্রণেতারা তা প্রত্যাখ্যান করেন। সর্বশেষ সোমবার এ বিষয়ে হওয়া ভোটে দুই-তৃতীয়াংশ এমপির ভোট পেতে ব্যর্থ হয় সরকার।

প্রধানমন্ত্রীর নির্বাচনের প্রস্তাব পার্লামেন্টে উঠলে প্রধান বিরোধী লেবার পার্টি ভোট দানে বিরত থাকলে পক্ষে ২৯৯ এবং বিপক্ষে ৭০ ভোটে রক্ষণশীলরা জয়লাভ করেন। কিন্তু ফিক্সড টার্মস পার্লামেন্ট নীতি অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ৪৩৪ ভোটের অনেক কম পায় কনজার্ভেটিভ পার্টি।

ফলে আগাম নির্বাচন প্রস্তাব পাসে ব্যর্থ হয় সরকার।

কিন্তু পরাজয়ের পরই আবারও চেষ্টা করার ঘোষণা দেন জনসন। অবশেষে জয় পেলেন সেই চেষ্টায়।

ট্যাগ: বরিস জনসনব্রিটিশ নির্বাচনব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্ধবীর সামনে কলেজছাত্রকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

পরবর্তী

মিয়ানমারে দুর্ঘটনায় ১৫ পুণ্যার্থী নিহত

পরবর্তী

মিয়ানমারে দুর্ঘটনায় ১৫ পুণ্যার্থী নিহত

নিউ জার্সি-উড়োজাহাজ বিধ্বস্ত

বাড়ির ওপর উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT