চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি তৎপরতা সন্দেহে তিন মসজিদে পৃথক অভিযান, ৬১ জন আটক   

শাহ আলম শাহী শাহ আলম শাহী
২:০৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ঢাকা শহরের একটি মসজিদের সামনে সিঁড়ি ও ভবনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় তিনটি মসজিদে পৃথক অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) দল।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৩টি দল বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পারিচালনা করে। দিনাজপুর শহরের পুর্ব উপকন্ঠ মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ওই তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিল। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের ছদ্মাবেশে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে অবস্থান করছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালানো হয়।

অভিযানে আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তমর্তা জানিয়েছেন।

বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন এই প্রতিবেদককে জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে।

এসময় পুলিশ জানায়, তাদের কাছে তাবলিগ জামায়াতের নামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য ছিল। এজন্য তাদের আটক করা হয়েছে। একই সময়ে বোচাগঞ্জ উপজেলায় অপর একটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৪ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ)। উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এবং পিপিএম (বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এ মূহুর্তে কিছুই বলা যাচ্ছে না। যাচাই-বাচাই করে তা জানানো হবে।

ট্যাগ: জঙ্গি সন্দেহে আটকদিনাজপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তি পেল ‘গোলন্দাজ’ এর ট্রেলার, বাহবা পাচ্ছেন দেব

পরবর্তী

আগামী দিনের রাজনীতি হবে জ্ঞাননির্ভর: ওবায়দুল কাদের

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দিনের রাজনীতি হবে জ্ঞাননির্ভর: ওবায়দুল কাদের

চঞ্চল এর মাথা ন্যাড়া, গম্ভীর মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চরিত্রের জন্য এবার মাথা ন্যাড়া করলেন চঞ্চল!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT