চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যমকে এক সঙ্গে কাজ করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ইংরেজি সংবাদপত্র দি ডেইলী স্টারের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সরকারের সমালোচনা করেন কিন্তু তা যেন অবশ্যই তথ্যভিত্তিক হয়, একপেশে না হয়। 

পথচলার ২৫ বছর। দেশের শীর্ষ ইংরজি দৈনিক দ্য ডেইলি স্টার এর রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। অনুষ্ঠানে ছিলেন দেশি-বিদেশি সংবাদিক, যারা মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশ দেখেছেন, এখন দেখছেন সেই দেশের এগিয়ে চলা। 

দি ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এখন সামনে এগিয়ে যাচ্ছে। অনুন্নত দেশ, অশিক্ষা, অপুষ্টি এবং বাংলাদেশে পারে না এমন সব বিষয় থেকে উৎরে আসছে।

Banglabid

ভারতের সাংবাদিক ও কলামিস্ট কুলদিপ নায়ার বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার আত্নবিশ্বাস অনেক গভীর। তারা যেকোনো ধরনের ভয় ও হুমকি মোকাবেলা করার ক্ষমতা রাখে।  

শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পত্রিকাটি দল মত নির্বিশেষে প্রায় সকলের কথা তুলে ধরেছে। সত্যকে অবলম্বন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। এর একটি মাত্র পক্ষপাত, সেটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে।

রাষ্ট্রপতি বলেন, সরকার যেমন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে তেমনি গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন,  সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারাই একটি সাংবাদিককে পেশাগত উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে। আপনারা সরকারের এমনকি আমারও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  

Reneta

বৈশিক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। তিনি বলেন, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এখন আর কোনো দেশের একক ভূখণ্ডের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। ধর্মকে ব্যবহার করে কেউ যেন অন্যায় কিছু করতে না পারে সেজন্য গণমাধ্যমকেই ভূমিকা নিতে হবে। সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। আমি আশা করি সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সচেষ্ট থাকবে। দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আরো সচেষ্ট হবে। 

এর আগে রজত জয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশের ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় ডেইলি স্টার। বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যমকে এক সঙ্গে কাজ করতে হবে’

পরবর্তী

স্বামীর জন্মদিন যেভাবে পালন করলেন ঐশ্বরিয়া

পরবর্তী

স্বামীর জন্মদিন যেভাবে পালন করলেন ঐশ্বরিয়া

স্বামীর জন্মদিন যেভাবে পালন করলেন ঐশ্বরিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT