চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে নিহত অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৬, মে ২০২২
- সেমি লিড, অপরাধ, আন্তর্জাতিক
A A

নিজের বাড়িতে লস্কর জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন কাশ্মীরের অভিনেত্রী অমরীন ভট্ট। হামলায় গুরুতর জখম হয়েছে অভিনেত্রীর ভাইয়ের ১০ বছরের ছেলে।

বুধবার রাতে কাশ্মীরের বদগাম এলাকায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাসহ উপত্যকার বহু রাজনৈতিক নেতা।

কাশ্মীর পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় অমরীনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গি। জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর জখম হন ৩৫ বছরের অমরীন। তার ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে উপস্থিত অমরীনের ১০ বছরের ভাইয়ের ছেলের হাতেও গুলি লাগে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অমরীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Banglabid

টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের গানের ভিডিও আপলোড করতেন অমরীন।

বদগামের ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন উপত্যকার বহু রাজনৈতিক নেতা। একটি টুইটে ন্যাশনাল কনফারেন্স নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘অমরীন ভট্টের ওপর এই জঙ্গি হামলায় অত্যন্ত মর্মাহত। তার ভাইয়ের ছেলে আহত। নিরীহ মহিলা এবং বাচ্চাদের ওপর এ ধরনের হামলার কোনও যুক্তি থাকতে পারে না।’

ওমরের মতোই এই হামলার নিন্দা করেছেন বিজেপি নেতা আলতাফ ঠাকুর। একে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিতে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT