চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বোর্ডসদস্যের পদত্যাগে নতুন বিপদে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে ৭০ শতাংশ বেতন কেটে নেয়ার সিদ্ধান্তে খেলোয়াড়রা নাখোশ, এমন অযাচিত সংবাদ ছড়ানোকে কেন্দ্র করে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে শীতলযুদ্ধ চলছে অধিনায়ক লিওনেল মেসির। সেই যুদ্ধে একদম কোণঠাসা হয়ে পড়েছেন ক্লাব সভাপতি। তাকে নতুন করে বিপদে ফেলে দিয়ে পদত্যাগ করেছেন ক্লাবের ছয় বোর্ডসদস্য।

ক্লাবের দুই সহ-সভাপতি এমিলি রোসাড, এনরিকে টমবাসসহ দুই পরিচালক সিলভিও ইলিয়াস ও জোসেপ পন্তকে বৃহস্পতিবার পদত্যাগের নির্দেশ দেন বার্সা সভাপতি। এই চারজনের সঙ্গে আরেক পরিচালক মারিয়া টেইক্সিডোর ও সেক্রেটারি অব দ্য বোর্ড জর্ডি ক্লাসামিলিয়ার সেদিনই সভাপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

একসঙ্গে ছয়জনের পদত্যাগে ভীষণ বিপদে পড়ে গেছে বার্সা। উচ্চপর্যায়ে এখন নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। বোর্ডসদস্য ১৯জন থেকে কমে দাঁড়িয়েছে ১৩ জনে। চার সহ-সভাপতির জায়গায় আছেন এখন দুজন।

বর্তমান ক্লাব পরিস্থিতিকে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনসের’ সঙ্গে তুলনা করেছেন একজন বার্সা কর্মকর্তা। ২০২১ সালে সভাপতি নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন বলেই এই পদত্যাগ কাণ্ড, ইএসপিএনকে জানিয়েছেন তিনি। বর্তমান বোর্ড সদস্যদের অনেককেই বিশ্বাস করেন না বলে চারজনকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন বার্তেমেউ, এমন জানিয়েছেন সেই কর্মকর্তা।

টানা দুবার বোর্ড সভাপতি হওয়ায় আগামী নির্বাচনে দাঁড়াতে পারবেন না বার্তেমেউ। কিন্তু এরইমধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে আস্থার সংকট।

বৃহস্পতিবার এক বিবৃতির আকারে চিঠিতে পদত্যাগকারী বোর্ডসদস্যরা লিখেছেন, ‘আমরা জানাতে চাই যে, স্বাক্ষরিত পরিচালকদের পদত্যাগের বিষয়টি ক্লাব সভাপতি বার্তেমেউ অবহিত আছেন।’

‘আমরা বলতে চাই যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সাগেট নামে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সামনে চলে এসেছে তা আমাদের জন্য হতাশার। পিডব্লিউসিয়ের মাধ্যমে যে নিরীক্ষা কার্যক্রম বর্তমানে সম্পাদন হয়েছে, তার বিষয়ে সঠিক জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়।’

ট্যাগ: বার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪২৪, মৃতের সংখ্যা ২৭

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪২৪, মৃতের সংখ্যা ২৭

করোনাভাইরাস

করোনাভাইরাস: হোম কোয়ারেন্টাইন না মানলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT