চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট উদ্যোক্তাদের জন্য ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) খাতের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুবিধা দিতে ব্যবসা উপখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাৎসরিক ঋণ বা বিনিয়োগের আনুপাতিক হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান তথ্য-উপাত্ত পর্যালোচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঋণ বা বিনিয়োগের বড় অংশ ব্যবসা খাতে বিনিয়োগ করা হয়েছে বলে দেখা যায়। এই খাতে বিনিয়োগের আনুপাতিক হার বাড়ালে আরও বেশি সংখ্যক ক্ষতিগ্রস্ত গ্রাহককে ওই প্রণোদনা প্যাকেজের আওতায় আনা যাবে।

একই সঙ্গে এ বিষয়টিও পরিলক্ষিত হচ্ছে যে, আলোচ্য প্যাকেজের আওতায় কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ বিতরণ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়নি। উৎপাদন ও সেবা শিল্পে কর্মসংস্থান বহাল রাখার পাশাপাশি ব্যবসায় নিয়োজিত প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষতি কমাতে ওই উপখাতে ঋণ চাহিদা পূরণের লক্ষ্যে চলতি মূলধন বাবদ ঋণ বা বিনিয়োগ সুবিধা দেয়ার জন্য এবং আলোচ্য প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হলো। যেমন-

এই প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যবসা উপখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত/প্রদেয় বিনিয়োগের অনুপাত বাৎসরিক ঋণ বা বিনিয়োগের ৩০ শতাংশের বেশি হলে (যা কোনোভাবেই ৩৫ শতাংশের বেশি হতে পারবে না) সমানুপাতিক হারে উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত/প্রদেয় ঋণ বা বিনিয়োগের অনুপাত কমবে।

তবে, ওই উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত/প্রদেয় সামগ্রিক ঋণের অনুপাত ৬৫ শতাংশের কম হবে না।

ঋণসীমা নির্ধারণে উৎপাদন, সেবা ও ব্যবসা উপখাতে গ্রাহকের ক্ষতির মাত্রা বিবেচনা করে বিদ্যমান বা নতুন ঋণ বা বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠানের অনুকূলে প্রদেয় ঋণ বা বিনিয়োগের পরিমাণ (চলতি মূলধন) সংশ্লিষ্ট ব্যাংকের বিদ্যমান ঋণ-নীতিমালার আওতায় ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।

তবে, বিদ্যমান গ্রাহকের ক্ষেত্রে উল্লিখিত সীমা পূর্ববর্তী বছরে প্রদত্ত চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধার বেশি হবে না। আলোচ্য প্যাকেজের আওতায় ঋণ বা বিনিয়োগ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

ট্যাগ: কুটিরবাংলাদেশ ব্যাংকমাইক্রো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপদ অনলাইন নিশ্চিত করতে শিশুদের জন্য বাংলায় ‘ডিজিওয়ার্ল্ড’

পরবর্তী

করোনার প্রকোপ ঠেকাতে নতুন ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট উদ্বোধন পুতিনের

পরবর্তী

করোনার প্রকোপ ঠেকাতে নতুন ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট উদ্বোধন পুতিনের

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে 'নবাব এল.এল.বি'

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT