চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছোট্ট ট্রাম্প’কে নিয়ে মেতেছে ইন্টারনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হওয়া সাম্প্রতিক সংবাদগুলো দেখেছেন বা পড়েছেন, তাদের কাছে পাশের ছবিটি বেশ পরিচিত হওয়ার কথা।

শুধু এটিই না, নিচে দেয়া বেশিরভাগ ছবিই আপনি হয়তো দেখেছেন, তবে ঠিক এভাবে না। সবগুলো ছবিতেই আছে একটা বড় রকমের টুইস্ট: ট্রাম্পের বদলে ছবিগুলোতে হাজির হয়েছেন ‘ছোট্ট ট্রাম্প’!

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ ও ফটো শেয়ারিং মাধ্যম থেকে শুরু করে রেডিটের মতো ওয়েব কনটেন্ট অ্যান্ড ডিসকাশন ওয়েবসাইট – এক কথায় পুরো ইন্টারনেট জুড়ে এখন ট্রাম্পকে নিয়ে এ ধরণের অসংখ্য ব্যাঙ্গাত্মক ছবি ছড়িয়ে পড়েছে। প্রায় সবগুলো ছবিতে ট্যাগ বা হ্যাশট্যাগ হিসেবে যাচ্ছে ‘লিটল ট্রাম্প’ বা ‘টাইনি ট্রাম্প’।

Banglabid

ছবিগুলো হাস্যকর ও বিদ্রুপাত্মক হলেও সেগুলোর পেছনের কথা মূলত একটাই: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বের জন্য এখনো অনেক ছোট।

ট্রাম্পকে আক্ষরিক অর্থেই ‘ছোট’ করে তৈরি অসংখ্য ছবির মাঝে কয়েকটি দেখুন এখানে:

মেয়ে টিফানি ট্রাম্পের সামনে ছোট্ট ট্রাম্পকে বাচ্চাদের আঁকা একটি ছবি হাতে এমনভাবে বসিয়ে দেয়া হয়েছে, যেন টিফানি ছোট একটি শিশুকে তার অঙ্কন নিয়ে উৎসাহ যোগাচ্ছেন
ছোট্ট ট্রাম্পকে দেখতে নিচে তাকাতে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারির কোলে কান্নারত শিশু ট্রাম্প
Reneta

এই ছবির কারিগর তো ট্রাম্পকে ফ্রেমেই রাখতে চাইলেন না!
টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদটা একটু পাল্টে এর কারিগর বোঝালেন, প্রেসিডেন্টের চেয়ারের জন্য ট্রাম্প খুবই ছোট
শিশু ট্রাম্পকে জ্বালাচ্ছেন ‘দুষ্ট সাংবাদিকরা’!
বারাক ওবামাকে দেখে ক্ষেপে গেছে এই শিশু ট্রাম্প
ছোট্ট ট্রাম্পের জেদ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোলে!
মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তোলার সিদ্ধান্তকে ব্যাঙ্গ করে এই ছবি: ‘আমি এত্ত বড় দেয়াল বানাবো!’
সংবাদমাধ্যম শুধু মিথ্যা খবর প্রচার করে বলে ট্রাম্পের দাবিকে মাথায় রেখেই এই ছবি
ছোট্ট ট্রাম্পের বিশাল টুইটার রাজ্য!
কত্ত খুশি!
ব্রিটেনের শিশু রাজপুত্র জর্জের মাথার জায়গায় ট্রাম্পের মাথা বসিয়ে তৈরি ছবিটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেয়ারার এত গুণ!

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৮ বছরেও পুরোপুরি চালু হয়নি ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT