চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন করছি: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

কোটা সংস্কার থেকে শুরু করে পরিবহন ব্যবস্থার অনিয়ম- অরাজকতার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকে ন্যায্য দাবি মন্তব্য করে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা ন্যায্য দাবি করছে। এই দাবি সবার। এই সরকার সকল অনিয়ম, অরাজকতার জন্য দায়ী। দেশে পাশবিক নির্যাতন চলছে। এখানে সরকার বলতে কিছু নেই।

তিনি বলেন, পুরোপুরি ব্যর্থ এই অবৈধ সরকার। শুধু নৌমন্ত্রী নয়, সব ঘটনার জন্য অবিলম্বে সরকারকে দায়ী করছি এবং এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করছি।

Banglabid

তিনি বলেন, দেশের সমস্ত জায়গায় অরাজকতা চলছে৷ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই৷ প্রতারক সরকার সমস্ত প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে। নির্বাচন কমিশন একেবারেই শেষ। তারা যেভাবে পারে বিরোধী মতকে দমন করছে। এ বিষয়গুলো জনগণের জানা আছে।সরকারকে সরানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান ফখরুল।

গতকাল জিয়াউর রহমান নিয়ে বলা প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী চিরাচরিত নিয়ম অনুযায়ী আবারও জিয়াউর রহমানের উপর আক্রমণ করেছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। কিন্তু ওনার বিচারটা তিনি করে যেতে পারেননি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান নিয়ে কারো কোনে অভিযোগ নেই। কোথাও কেউ বলেনি, কোনো সাক্ষীতে কেউ তাকে দায়ী করেননি, প্রমাণও নেই। অথচ জিয়াউর রহমানকে দায়ী করছেন প্রধানমন্ত্রী৷ মূলত বর্তমান পরিস্থিতির মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়ার জন্য তিনি এমন বক্তব্য রাখলেন।

Reneta

‘তাহলে আমরাও তো দায়ী করতে পারি যে, আপনি বিদেশ থেকে ফিরে আসার ১৭ দিনের মধ্যে জিয়াউর রহমান নিহত হন। কিন্তু এধরনের কথা আমরা সমীচীন মনে করি না। এগুলো করলে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT