চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকের তালিকায় বাংলাদেশও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প ভেন্যু হিসেবে বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। ট্যাক্স সংক্রান্ত ঝামেলায় ভারত টুর্নামেন্টটি আয়োজন করতে না পারলে ‘মিনি বিশ্বকাপ’খ্যাত ক্রিকেটের এ দ্বিতীয় বড় আসরটি চলে আসতে পারে বাংলাদেশে।

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৩ সালের বিশ্বকাপও ভারতে হওয়ার কথা। আসর দুটি আয়োজন করা নিয়ে ভারত বিপাকে পড়েছে তাদের সরকারের একটি সিদ্ধান্তে। আইসিসিকে কর ছাড় দিতে নারাজ ভারত সরকার। যদি তাই হয়, তবে ক্রিকেটের অভিভাবক সংস্থাটির আয় কমে যাবে প্রায় ১০০ মিলিয়ন ডলার।

এই পরিমাণ অর্থ ক্ষতি করে ভারতে আসরটি আয়োজন করতে চাচ্ছে না আইসিসি। ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠক করে সেটি তাদের জানিয়ে দেওয়া হয়েছ।

Banglabid

আইসিসি শিক্ষা নিচ্ছে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে। দুই বছর আগে ভারতে হয়ে যাওয়া আসরটি থেকে ২০-৩০ মিলিয়ন কম আয় করে সংস্থাটি।

ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন এবং অন্য কর্মকর্তাদের বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঠিক রেখে বিকল্প ভেন্যু খুঁজতে। সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাম সামনে আছে।

ভারতের বিকল্প হিসেবে অন্য দেশকে এখনই নির্বাচন করছে না আইসিসি। আগামী ১২-১৬ মাসের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামারফিল্ড ও টাইনি টটস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পরবর্তী

খালেদার মুক্তিতে বিএনপির নতুন কর্মসূচি

পরবর্তী

খালেদার মুক্তিতে বিএনপির নতুন কর্মসূচি

আব্রামের জন্য আমাকে লড়াই করতে হবে: অপু বিশ্বাস

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT