চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে রবীন্দ্রমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৬
বাংলাদেশ
A A

চ্যানেল অাই প্রাঙ্গন থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো এবি ব্যাংক-
চ্যানেল আই রবীন্দ্র মেলার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম
জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করে চ্যানেল আই। রবীন্দ্রনাথের মানবতার বাণী অনুসরণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বিশিষ্টজনেরা। রবীন্দ্রচর্চায় এবার আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই আজীবন সম্মাননায় ভূষিত হলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও সঙ্গীতশিল্পী তপন মাহমুদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদসহ আরো অনেকে।

 ফরিদুর রেজা সাগর বলেন, যারা আজকের এই মেলার আয়োজক, অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ।

Banglabid

শাইখ সিরাজ বলেন, বাঙালির জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের অস্তিত্ব মিশে আছে। দিন যতই যাচ্ছে আমাদের জীবনে রবীন্দ্রনাথ আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। এর মতোই শিল্প সাহিত্য ও পল্লী উন্নয়নের ভাবনাগুলো রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে আমাদের চর্চার ভেতরে নিয়ে আসা দরকার। এই সময়ে বিশ্বব্যাপী যে হানাহানি, মানবতার যে অবক্ষয় তা রবীন্দ্রনাথের চর্চার মাধ্যমেই রোধ করার চর্চা করতে পারবো আমরা। 

চ্যানেল আই প্রাঙ্গনে বিকেলে উদ্বোধন করা হয় মেলার। ১১ বছর ধরে অনুষ্ঠিত হওয়া ‘রবীন্দ্র মেলা’র এবারেই অনুষ্ঠানের সময় পরিবর্তন করে বিকেলে আয়োজন করা হয়েছে। 

চ্যানেল আইয়ের সঙ্গে আজীবন সম্মাননার অন্যতম অংশী আইএফআইসি ব্যাংক। সম্মাননা পেয়ে আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, যে সম্মাননা যে কারণে আমাকে দেওয়া হলো তার যোগ্যতা আমার নেই। কিন্তু যারা দিলো তাদের যোগ্যতা আছে। 

Reneta

তপন মাহমুদ বলেন, এমন একজন গুনী মানুষের সঙ্গে আমাকে যোগ্য মনে করায় আমি নিজেকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যেতে পারি। কারণ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সঙ্গে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ যার-তার ভাগ্যে জোটেনা। 

রবীন্দ্রনাথকে আরো নতুনভাবে অনুভব করতে এবার মেলায় যুক্ত হয়েছে নতুন-নতুন অনুষঙ্গ। অতিথিদের বাড়তি আনন্দ দিতে রবীন্দ্র মেলায় বিভিন্ন ধরনের স্টল রাখা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথের গানের সিডি, বিভিন্ন উপন্যাস, গল্পের বই পাওয়া যাবে।

এ ছাড়াও রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। মূল মঞ্চে রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম পূজা পর্যায়ের গানগুলো উপস্থাপন করা হয়। রবীন্দ্র মেলা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT