চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় আসছে বিবিসি ক্লিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

প্রযুক্তি বিশ্বের সর্বশেষ চালচিত্র নিয়ে বিবিসি’র অনবদ্য নির্মাণ ‘ক্লিক’ শিগগিরই আসছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী বছরের শুরু থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির  ঝলক দেখাবে বিবিসি বাংলা।

শুধু তাই নয়, এখন থেকে প্রতি সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন চ্যানেল আইয়ের পর্দায় বিবিসি প্রবাহ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। সমসাময়িক ঘটনাভিত্তিক জনপ্রিয় এই অনুষ্ঠানটি বৃহস্পতি ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার করবে চ্যানেল আই।

সামঞ্জস্যপূর্ণ নীতির কারণে বাংলাদেশে সম্প্রচারসঙ্গী চ্যানেল আইয়ের সঙ্গে ‘বিবিসি প্রবাহ’ সম্প্রচার চুক্তি নবায়ন এবং ‘ক্লিক’ সম্প্রচারের চুক্তি করেছে চ্যানেল আই-বিবিসি।

বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ নিয়ে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং বিবিসি বাংলা’র সম্পাদক সাবির মুস্তাফা। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, বিবিসি’র ঢাকা ব্যুরো এডিটর ওয়ালিউর রহমান মিরাজ এবং বিবিসি বাংলার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আরেফিন তারেক।

চ্যানেল আইয়ের সঙ্গে বিবিসি’র দীর্ঘদিনের পথচলার স্বাচ্ছন্দ্য তুলে ধরে বিবিসি বাংলার সম্পাদক বলেন, ‘সেই ২০০৫ সালে বিবিসি সংলাপের মাধ্যমে চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের পথচলা শুরু। সেই অনুষ্ঠান চলেছে ২০১৫ সাল পর্যন্ত। কাজেই চ্যানেল আইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক গড়ে উঠেছে, যার পরিধি এখন বাড়ছে। চ্যানেল আইয়ের সম্পাদকীয় চিন্তার সঙ্গে বিবিসি’র মূল্যবোধ, চিন্তার অনেকটা সামঞ্জস্য আছে।’

Reneta

সারা বিশ্বের বিবিসি দর্শকদের কাছে ইতোমধ্যে জনপ্রিয় তথ্য-প্রযুক্তির অনুষ্ঠান ‘ক্লিক’ সম্পর্কে সাবির মুস্তাফা বলেন, ‘প্রযুক্তি বাজারে নতুন চমক, গেজেট এসবের সর্বশেষ সংস্করণ নিয়েই ক্লিক অনুষ্ঠানটি তৈরি করে বিবিসি। বিবিসি ওয়ার্ল্ডের নিয়মিত পাঠক-দর্শকরা এই অনুষ্ঠানের সঙ্গে পরিচিত। নতুন প্রজন্মের প্রযুক্তিপ্রেমীরা এই অনুষ্ঠান থেকে প্রযুক্তি বিশ্বের সর্বশেষ ধারণা পাবে।’

বিবিসি সংলাপের সফলতার পর ২০১৫ সালের জুন মাসের ১১ তারিখ থেকে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হচ্ছে বিবিসি প্রবাহ। নতুন চুক্তি অনুযায়ী বৃহস্পতিবারের মতো রোববারও রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। চ্যানেল আই-বিবিসি’র দীর্ঘদিনের পথচলায় পরিধি বাড়ছে। এরই সর্বশেষ সংস্করণ হিসেবে আসছে ক্লিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লিকচ্যানেল আইবিবিসিবিবিসি প্রবাহবিবিসি বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ পরিস্থিতিতে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মার্চ ২, ২০২৬

তেহরানের হাসপাতাল-পুলিশ ভবনসহ বিভিন্ন স্থানে মার্কিন-ইসরাইলি হামলায় ব্যাপক হতাহত

মার্চ ২, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যের যেসব দেশের আকাশসীমা সাময়িক বন্ধ

মার্চ ২, ২০২৬

২ মার্চ: স্বাধীনতার পতাকা উত্তোলনের গৌরবময় দিন

মার্চ ২, ২০২৬

ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT