চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ‘গানের রাজা’র বিচারক ইমরান-কোনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

দেশে সৃজনশীল সংগীত ও কমলমতি শিশুদের মনন বিকাশে শুরু হতে যাচ্ছে গান নিয়ে চ্যানেল আইয়ের নতুন রিয়েলিটি শো ‘গানের রাজা’। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। একসঙ্গে একাধিক স্টেজ শো ও সিনেমার গানে কণ্ঠ দিলেও এবারই প্রথম তারা বিচারকের আসনে বসছেন।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার পুরো নাম ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’।

অডিশন শেষে গ্র্যান্ড এপিসোড থেকে ইমরান-কোনাল বিচার কার্য পরিচালনা করবেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, গান হবে, ফান হবে। কোন রকম চাপ ছাড়াই মজা করে কাজটি শেষ করতে চাই। আশা করবো এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিল্পী বের করে আনতে সক্ষম হবো।

Banglabid

প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাওয়া জনপ্রিয় শিল্পী কোনাল বলেন, বাচ্চদের মধ্যে থেকে যোগ্য শিল্পী বের করে আনবো। সেখান থেকে আমি নতুন কিছুই শিখতে পারবো। আমি এর জন্য অপেক্ষা করছি। বাচ্চাদের সঙ্গী হয়ে থাকবো, বন্ধুর মতো হয়ে থাকবো। কড়াকড়ি বা চুলচেরা বিশ্লেষণ করতে চাই না।

‘গানের রাজা’ প্রতিযোগিতার সবকিছুতেই ভিন্নতা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে। প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা তাদের খেলতে খেলতে শেখাবেন। সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা প্রক্রিয়ায় গ্রুমিং এবং তালিমের মাধ্যমে ৪০টি পর্বের পর নির্বাচিত করা হবে ‘গানের রাজা’কে। রিয়েলিটি শো’টি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

যেভাবে অংশ নেয়া যাবে

Reneta

আগামী ২৬ অক্টোবর রংপুরে অডিশনের মাধ্যমে শুরু হবে ‘চ্যানেল আই গানের রাজা’ প্রতিযোগিতা। এরপর রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও সবশেষে ঢাকা বিভাগে অডিশন হবে। প্রতিটি বিভাগ থেকে পৃথক পৃথক অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হয়েছে গত ৪ অক্টোবর থেকে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

রেজিস্ট্রেশন করতে চাইলে GR লিখে স্পেস দিয়ে প্রতিযোগীর নাম আবার স্পেস দিয়ে বয়স লিখে তারপর স্পেস দিয়ে বিভাগের নাম লিখতে হবে। তারপর মেসেজ পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। আর চোখ রাখতে হবে চ্যানেল আই এর পর্দায়।

GR <Name> <Age> <Division> 26969

রিয়েলিটি শোটির অডিশন পর্বের উপস্থাপক থাকবেন সুপ্রিয়া প্রতিভা। পরিচালনা করবেন তাহের শিপন। কার্য নির্বাহী প্রযোজক ইসমাত আরা ইতি। অনুষ্ঠানের ক্যাম্পেইন পার্টনার হাসাব মিডিয়া, রেডিও পার্টনার রেডিও ভূমি ৯২.৮ এফ এম। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক। অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানগানের রাজাচ্যানেল আইরিয়েলিটি শোলিড বিনোদনসোমনুর মনির কোনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT