চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’র মূল পর্ব

রোকসানা আমিন রোকসানা আমিন
১২:৫৬ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

আজ থেকে শুরু হচ্ছে লোকসঙ্গীতের রিয়ালিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের মূল পর্বের প্রচার। চ্যানেল আইয়ের ৭টার সংবাদের পর প্রধান দুই বিচারকের উপস্থিতিতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান এর মূল পর্বের প্রথম এপিসোড। পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড।

‘বাংলার মাটি, মানুষের গান’ প্রতিপাদ্য নিয়ে হারিয়ে যাওয়া লোক গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে লোকসঙ্গীতের বিশাল সম্ভার নিয়ে প্রথমবারের মতো চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে রিয়েলিটি শো আড়ং ডেইরী-চ্যানেল আই বাংলার গান।

সারাদেশের নিবন্ধিত ৫৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে মূল পর্বে লড়বে ধাপে ধাপে নির্বাচিত হওয়া ৩০ প্রতিযোগী প্রধান বিচারকদের সামনে তুলে ধরবেন তাদের সেরা পারফর্মেন্স।

প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, লোকসঙ্গীতের মৌলিকতা, নিজস্বতা, বৈশিষ্ট্য প্রতিযোগীদের ফিউশন গানের মধ্যে থাকছে কিনা সেটি লক্ষ্য করবেন তিনি। বলেন, ‘লোকগান যদি নিজের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তবে আমাদের জন্য সেটি কিন্তু খুব সুখবার্তা নয়।’

আরেক প্রধান বিচারক আইয়ুব বাচ্চুর ভাষায়, ‘ভাবের গানগুলো ভাবের মানুষেরাই বিচার করবেন। তাদেরকেই অতিথি শিল্পী হিসেবে আনা হবে বলে জানান তিনি। এদের মধ্যে টুনটুন বাউল, মমতাজ, রব ফকিরসহ আরো অনেক লোকশিল্পী, যারা এই মাটির সঙ্গে মিশে আছেন। ‘তারাই ঠিক করবেন প্রতিযোগীদের মধ্যে কারা লোকসঙ্গীতকে এগিয়ে নিয়ে যাবে। তাদের নেয়া নম্বরের ওপরই আমাদের নম্বর নির্ভর করবে।’

মূল পর্বের প্রতি পর্বে একজন করে অতিথি বিচারক হিসেবে থাকবেন লোকগানের পুরোধা ব্যক্তিত্বরা।

অতিথি বিচারক টুনটুন বাউলের মতে, এসব আয়োজন না হলে শিল্পী তৈরি হবে না। ‘দেশে শিল্পী তৈরির একটা খাত থাকতে হবে না? আমি মনে করি এই খাত হলো চ্যানেল আই।’ একজন শিল্পীকে শিল্পী হতে হলে তার গানের তাল, লয়, ভাষা ঠিক হতে হয়। কণ্ঠ একটু এদিক সেদিক হলেও তাল, লয়, ভাষা ভুল হলে চলবে না। এগুলোই এখানে বিচার করা হবে বলে জানান টুনটুন বাউল।

লোকসঙ্গীতের এই গানের লড়াইয়ে আধুনিক উপস্থাপনায় বাংলার শেকড়ের গানগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে ৩০ প্রতিযোগী থাকবেন ফুয়াদ নাসের বাবু ও তার দল, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস এবং জলের গান – এই তিন ব্যান্ডের মেন্টর বিচারকদের অধীনে।

এ পর্যন্ত পাওয়া প্রতিযোগীরা খুবই প্রতিভাবান বলে জানান ফুয়াদ নাসের বাবু। তারা ভবিষ্যতে আরো দূর যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে প্রতিযোগীরা বাংলাদেশের সঙ্গীত জগতে জায়গা করে নেবে, এই কামনা করেন বাপ্পা মজুমদার।

রাহুল আনন্দ সবার কাছে আবেদন জানান, যেনো এই ৩০ জনই হোক বা সেই ৫৫ হাজার, তারা যেনো হারিয়ে না যায়, গান গায়। ‘আমরা যেনো তাদের শিল্পীস্বত্ত্বাকে জাগিয়ে তুলতে পারি যা তাদের মধ্যে আছে।’

এফডিসিতে মূল পর্বের শুটিং এর ফাঁকে পরিদর্শনে হাজির হয়েছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও অন্য অতিথিরা। ব্যবস্থাপনা পরিচালক প্রতিযোগীদের বলেন, ‘এমন গান গেয়ে দেখাও যাতে শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা পৃথিবীর মানুষ এর জন্য চ্যানেল আই দেখে। আমরা তোমাদের নিয়ে গর্ব করতে চাই।’

আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ইজাজ খান স্বপনের পরিচালনায় আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের মূল পর্বের প্রথম অংশ। পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড।

ট্যাগ: বাংলার গান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

চ্যানেল আইতে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’র মূল পর্ব

পরবর্তী

প্রধানমন্ত্রীর শুভ ইচ্ছার প্রতি মন্ত্রীদের সম্মান

প্রধানমন্ত্রীর শুভ ইচ্ছার প্রতি মন্ত্রীদের সম্মান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT