চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট নিয়েও উইম্বলডন বাঁচাতে লড়বেন মারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
অ্যান্ডি মারে।

অ্যান্ডি মারে।

গত আসরের চ্যাম্পিয়ন তিনি। অথচ চোটের থাবায় উইম্বলডন খেলতে পারবেন না অ্যান্ডি মারে; তা কী করে হয়? মারে নিজেও চান না আসরের বাইরে থাকতে। তাই কোমরের চোট নিয়েও শিরোপা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন নাম্বার ওয়ান ব্রিটিশ টেনিস তারকা।

আসর শুরুর আগে ফিটনেস টেস্টে খুব একটা ভালো করতে পারেননি মারে। খেলার মাঝেও যেকোনো সময়ে হানা দিতে পারে চোট। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন ২০১৬ সালের উইম্বলডন-জয়ী তারকা। চান যেকোনো মূল্যে শিরোপা ধরে রাখতে, ‘আমি তো আশা করি পারবো। একটার পর একটা ট্রেনিং সেশন করেই যাচ্ছি। পারার তো কথা।’

চোটের সঙ্গে সঙ্গে কোর্টেও বড় পরীক্ষা দিতে হবে মারেকে। প্রথম রাউন্ডে লড়বেন অবাছাই আলেকসান্ডার বাবলিকের বিপক্ষে। এরপর যদি চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌছাতে পারেন, সেখানে পাবেন তরুণ তুর্কী নিক কারগিয়াসো কিংবা লুকাস পাওলির যেকোনো একজনকে। কোয়ার্টারে পেতে পারেন র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা স্তানিসলাস ভাভরিঙ্কাকে এবং ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদাল হতে পারেন এক নম্বর তারকার সেমির প্রতিপক্ষ।

Banglabid

গত দুই বছরের তুলনায় এবারের উইম্বলডনকে ধরা হচ্ছে সবচেয়ে জমজমাট আসর হিসেবে। মারে, নোভাক জোকোভিচদের আড়ালে ঢাকা পড়ে যাওয়া সাবেক বিশ্বসেরা তারকা রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল আবারও দাপটের সঙ্গে ফিরেছেন টেনিস কোর্টে। ফেদেরার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন এবং দশমবারের মতো নাদালের ঘরে গেছে রোলাঁ গারোঁ শিরোপা।

তাই শিরোপার জন্য এক কঠিন লড়াই লড়তে হবে ব্রিটিশদের গর্বকে। ফর্ম এবং চোটকে পরাস্ত করতে ঘরের মাঠে দর্শকদের সমর্থনই বড় শক্তি হতে পারে মারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডি মারেউইম্বলডন টেনিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিডিও রেফারি নিয়ে বিতর্ক

পরবর্তী

হলি আর্টিজান: একজন ক্লদিয়া মারিয়া, বাংলাদেশের বন্ধু

পরবর্তী
ক্লদিয়া মারিয়া সহ অন্যদের সঙ্গে লেখক

হলি আর্টিজান: একজন ক্লদিয়া মারিয়া, বাংলাদেশের বন্ধু

কোহলি-যুবরাজ ম্যাচ পাতিয়েছে, বললেন ভারতীয় মন্ত্রী

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT