চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা সালাহই বড় চিন্তা রোমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তিন গোলের ব্যবধানে এগিয়ে রোমার বিরুদ্ধে ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনাও। যে দলে খেলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কিন্তু তারা ম্যাচ বের করতে পারেননি। সুতরাং ঘরের মাঠে ৫-২ এগিয়ে থেকে মোহামেদ সালাহদের ক্লাব লিভারপুল যেন আত্মতুষ্ট না হয়ে পড়ে।

বুধবার রাতে রোমার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচের আগে লিভারপুলের সংবাদপত্রে এমন সতর্ক বার্তাই দিয়েছেন সালাহদের ক্লাবের সাবেক ফুটবলার জন অলড্রিজ।

লিভারপুলের রোমা ভীতি উসকে দিয়েছেন রোমার কোচ ইউসেবিও দি ফ্রান্সেসকোও। প্রথম লেগে অ্যানফিল্ডে ২-৫ হেরেও তিনি বলছেন, ‘তিন গোলের ব্যবধানে পিছিয়ে থেকে খেলতে নামাটা কঠিন। কিন্তু বার্সেলোনার বিরুদ্ধে তো সেই কঠিন কাজটা করা গেছে। বুধবার রাতে ৭০ হাজার দর্শক চেঁচাবে রোমার জন্য। এ রকম পরিবেশে আমরা কি দাঁড়িয়ে থেকে আত্মসমর্পণ করব?’

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ইতালির এই দুই দল। যেই সম্মুখসমরে ৪-১ এগিয়ে সেই লিভারপুল। সে হিসেব কষেই কিনা বেশ খোশমেজাজে আছেন লিভারপুল খেলোয়াড়রা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিন ম্যাচে চার গোল করা এই মিশরীয় ফুটবলার লিভারপুলে খেলার আগে দু’বছর কাটিয়ে এসেছেন রোমায়। তাই রোমানদের অন্দরমহলের খবরটা ভালোই জানেন তিনি। এই চেনা সালাহকে নিয়েই বেশি চিন্তিত রোমার ব্রাজিলীয় গোলকিপার অ্যালিসন বেকার, ‘গোলের সামনে সালাহ কিন্তু মেসির মতোই ভয়ঙ্কর।’

প্রথম লেগে জোড়া গোল করেছিলেন সালাহ। সে কথা তুলে ধরে অ্যালিসন বলেছেন, ‘দুরন্ত প্রতিভা সালাহ। তাকে আমাদের আটকাতেই হবে। তবে সালাহর পিছনে তিন জনকে না রেখে, আক্রমণাত্মক খেলে ফাইনালে যেতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT