বিনোদন

চীনে এক সপ্তাহে ভাইজানের আয় একশো কোটি!

চীনে এক সপ্তাহে ভাইজানের আয় একশো কোটি!

২ মার্চ চীনে মুক্তি পেয়েছিল বলিউড তারকা অভিনেতা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। মুক্তির পর মাত্র এক সপ্তাহেই ছবিটি আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি। যা রীতিমত বিস্ময়ের।

‘বজরঙ্গি ভাইজান’ হলো চীনে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করা চতুর্থ ছবি। এর আগে আমির খান অভিনীত ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দঙ্গল’ চীনে ১০০ কোটির বেশি ব্যবসা করেছিল। চীনের চলচ্চিত্র কোম্পানি ই স্টারস ফিল্মস লিমিটেডের সহযোগিতায় ইরোস ইন্টারন্যাশনাল চীনের আট হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে ছবিটি।

কবির খান নির্মিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি ২০১৫ সালে ভারতে মুক্তি পায়। সেসময় ভারতেই ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৩২০ কোটি রুপির বেশি। ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান, হারশালি মালহোত্রা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ছবির গল্প গড়ে উঠে বাকপ্রতিবন্ধী এক পাকিস্তানি মেয়েকে নিয়ে। যে কিনা দুর্ঘটনাক্রমে ভারতে চলে আসে। একপর্যায়ে মেয়েটিকে সালমান উদ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:বজরঙ্গি ভাইজান সালমান খান হারশালি মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…