চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিশ্বাস যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে অটল থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

এক চীন নীতিতে অটল থাকবে যুক্তরাষ্ট্র বলে বিশ্বাস করে চীন। যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং তাইওয়ানের প্রেসিডেন্ট মিস সাইয়ের মধ্যে ফোন আলাপের পর সৃষ্ট বিতর্কের মাঝে এ মন্তব্য করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেছেন: ট্রাম্প ও সাই এর মধ্যে এই আলোচনা তাইওয়ানের একটি ‘ক্ষুদ্র কৌশল’ এবং এর ফলে যুক্তরাষ্ট্রের চীন নীতিতে কোন পরিবর্তন ঘটবে না বলেই তারা আশা করছেন।

তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের ভিত্তি হলো এক চীন নীতি। আমরা আশা করবো রাজনৈতিক এই ভিত কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।’

তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও গত চার দশক ধরে যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিক সুসম্পর্ক বজায় রেখেছে।

তবে, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে কর্মকর্তা পর্যায়ে এবং সামরিক যোগাযোগের বিরোধিতা করে আসছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্রাম্প-সাই ফোন আলাপের পর হোয়াইট হাউজ বলেছে, এক চীন নীতির ব্যাপারে তারা অটল রয়েছে।

এর আগে, দীর্ঘ ৩৭ বছরের নীরবতা ভেঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেন।

দুই প্রেসিডেন্ট ‘গভীর অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সম্পর্ক’ নিয়ে কথা বলেন।

১৯৭৯ সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবারই প্রথম দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি কথা হলো।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পতাইওয়ান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বন্দ্ব ভুলে নারায়ণগঞ্জ নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর

পরবর্তী

আগামী বিপিএলে চোখ রাখতে চান মুশফিক

পরবর্তী

আগামী বিপিএলে চোখ রাখতে চান মুশফিক

সংসদভবন এক ইউনিক স্থাপত্যশিল্প: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT