চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল প্রক্রিয়া দু’দিনের মধ্যে জানা যাবে: স্বাস্থ্যসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল প্রক্রিয়ার বিষয়ে আগামী দু’দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে আবদুল মান্নান বলেন, ‘ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের ৯টি কোম্পানি কাজ করছে। এরমধ্যে পাঁচটি কোম্পানির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ আছে। চীনের কোম্পানিকে ট্রায়ালের অনুমোদন দিয়েছি। ব্রাজিল, ইন্দোনেশিয়া আর তুরস্কে তারা অনেক ইনভেস্ট করেছে। তারা ট্রায়াল স্টার্ট করার জন্য দু’দিনের মধ্যে চিঠি দিয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত জানাবে।

Banglabid

তিনি বলেন, আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা এগিয়ে আসবে। তাদের কাছে জানতে চেয়েছি, কবে শুরু করবে? তারা বলেছে, ফরমাল চিঠি দেবে, যা আগামীকাল বা পরেরদিন হয়ত পাব। আইসিডিডিআর,বি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

সচিব বলেন, ‘এছাড়াও ভারতের কোম্পানিও কিছু প্রস্তাব দিয়েছে। রাশিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। ইনসেপটা, পপুলার, বেক্সিমকো, হেলথ কেয়ার, স্কয়ারসসহ বড় কোম্পানিগুলোর কথা বলেছে তারা। বেলজিয়াম ও ফ্রান্সের কোম্পানিও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছি প্রয়োজনে অর্থের বিনিময়ে ক্রয় করে যেন ভ্যাকসিন নিয়ে আসতে পারি। একটি বিদেশি প্রজেক্টের ১০০ মিলিয়ন ডলার অর্থ আমরা বরাদ্দ রেখেছি। এছাড়াও আরও কিছু অর্থ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথমেই আড়াই থেকে তিন মিলিয়ন ভ্যাকসিন আনতে চাচ্ছি। যারা ফ্রন্টলাইনার তারা বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সাংবাদিকরাও ঘরের বাইরে কাজ করছেন, তারাও গুরুত্ব পাবেন। সাধারণ মানুষের জন্য কতটা অ্যাভেইলেবল করা যায় সেটি দেখছি। তবে যারা বয়স্ক মানুষ এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের আমরা অগ্রাধিকার দেব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বর্জ্য পানিতেও মিললো করোনাভাইরাস

পরবর্তী

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

পরবর্তী

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

আমদানি শুল্ক তুলে নেয়ার পরও কমছে না পেঁয়াজের দাম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT