চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলিতে ৪ দশক পর ঘুমন্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৩৮ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

চিলির দক্ষিণাংশে বিগত ৪ দশকের  মধ্যে প্রথমবারের মত ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি কালবুকোর বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী সেন্টিয়াগো শহর থেকে ১ হাজার কিলোমিটার দূরে পর্যটক এলাকা পুয়ের্তো ভারাসে কয়েক বছর ধরে ঘুমিয়ে থাকা এই আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় ।

বিস্ফোরিত এ আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইমেঘ প্রায় ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়লে ওই এলাকার প্রায় ১ হাজার ৫০০ জন অধিবাসীকে সরিয়ে নিয়ে জরুরি বিপদ সংকেত জারি করা হয়েছে বলে জানান দেশটির কর্তৃপক্ষ।

ইতিমধ্যে সবচেয়ে কাছের পুয়ের্তোমন্টো শহরটি ছাই মেঘে ঢেকে গেছে। এতে এলাকাবাসী অনেক আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান শহরটির মেয়র জারভো পেরিডিস। কালবুকো আগ্নেয়গিরির থেকে ১০০ কিলোমিটার দূরে আর্জেন্টিনার ‘বারিলোচে’ শহরেও এই কালো ধোঁয়া ও ছাইমেঘ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। সেই এলাকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Banglabid

কর্তৃপক্ষ জানিয়েছে,  এখন পর্যন্ত ছাই ছাড়া কোন গরম শিলা বা লাভা দেখা যায়নি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বরফ ও তুষার গলে স্থানীয় নদীগুলো প্লাবিত হতে পারে।

সিসিটিভিতে দেখা গেছে পুয়ের্তোমন্টো শহরের রাস্তায় যানযটলেগে গেছে ও পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী রোড্রিগো পেনাইল্লিলো এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে শান্ত  থাকার পরামর্শ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার পর ৫০০টি সক্রিয় আগ্নেয়গিরির শহর চিলি ‘আগ্নেয়গিরি’র জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। শেষবার ১৯৭২ সালে কালবুকো বিস্ফোরিত হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT