চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়ক মান্নাকে নিয়ে শিল্পী আসিফের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A
শিল্পী আসিফের পারফরম্যান্সের ছবি ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত চিত্রনায়ক মান্নার জন্মদিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল)। ১৯৬৪ সালের এই দিনে তিনি টাঙ্গাইলের কালিহাতিতে জন্মগ্রহণ করেন। গণমানুষের নায়ক মান্নার জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

নায়ক মান্নার জন্মদিনে দুপুরে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে। গানটির কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কৃতাঞ্জলি কথাচিত্রের অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীত শিল্পী কান্তা ও প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্নাসহ আরো অনেকে।

প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্না বলেন, ‘প্রয়াত অভিনেতা আমার স্বামী এস এম আসলাম তালুকদার মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি নিজে ধরেছি।

তিনি বলেন, বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে স্মরণ করে দুটি গান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামের গানটি প্রকাশ করা হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুত প্রকাশ করব।

নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, আমাদের মহানায়ক মান্না। চলচ্চিত্রে অনেক দিয়েছে। চলচ্চিত্রে তার অবদান ভুলবার নয়। আজ মান্না নেই কিন্তু তাকে নিয়ে একসময় গবেষণা হবে। কেননা মান্না এমন একজন নায়ক ছিল যে কিনা বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য নিজেকে সবসময় নিজেকে নিয়োজিত করেছেন।

ট্যাগ: অভিনেতাআসিফআসিফ আকবরটাঙ্গাইলমান্নালিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে অনুমোদন পেল নতুন ভ্যাকসিন ভলনেভা

পরবর্তী

নববর্ষ উদযাপন করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী

পরবর্তী
ঋষিজ শিল্পী গোষ্ঠীর নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষ উদযাপন করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী

বিমানবন্দরের ভিতরে একটি বড় কাঠামো ও ট্রেনের ট্র্যাক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT