চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়ক জসিম চলে যাওয়ার ২১ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্রে এসেছিলেন ভিলেন হয়ে। এরপর হয়ে যান নায়ক! বলছি প্রয়াত চিত্রনায়ক জসিমের কথা একসময়ের তুমুল জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতার মৃত্যুবার্ষিকী ৮ অক্টোবর।

২১ বছর আগে ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান এই অ্যাকশান হিরো।

তিনিই তার সমকালে একমাত্র নায়ক, যিনি একাধারে অ্যাকশান দৃশ্য করে হাততালি কুড়িয়ে নিতেন আবার ইমোশনাল দৃশ্যে দর্শকদের আবেগে জড়াতেন। নীরবে অশ্রুবিয়োগের জন্য তার অভিনয় ছিলো সাবলীল।

দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমাতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। ‘দোস্ত দুশমন’ হিন্দি ‘শোলে’ সিনেমার রিমেক। এখানে জসিম গব্বর সিংয়ের খলনায়ক চরিত্রটি রূপদান করে ব্যাপক আলোচিত হন। এরপর খলনায়ক হিসেবে তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন ঢালিউডে।

তারপর বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয়তার ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন হিরো! তবে শাবানা-রোজিনা এর সঙ্গে তার জুটিই সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত।

চিত্রনায়ক জসিম ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। ১৯৭৩ থেকে তার অভিনয় জীবন শুরু। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন।

Reneta

জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। খলনায়ক ও নায়ক দুই চরিত্রেই উজ্জ্বল নক্ষত্র জসিম। তিনিই একমাত্র নায়ক, যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরূপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা খুব সাদরে গ্রহণ করেছিলেন ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কজসিমলিড বিনোদনশোলে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরানে মার্কিন সেনা পাঠাতে কংগ্রেসের অনুমোদন থাকা উচিত’

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শত কোটির দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের ভাবনায় ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন ক্লাস

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT