চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা বিক্রেতা দগ্ধের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:৩৭ পূর্বাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মিরপুরে দোকানদার বাবুল মাতুব্বর দগ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তবে তিনি দাবি করেছেন, বিচ্ছিন্ন এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না।

মিরপুর এক নম্বর গুদারাঘাট এলাকার এই দোকানে চা বিক্রি করতেন বাবুল মাতুব্বর। বুধবার রাত সাড়ে ৯টায় শাহ্ আলী থানার তিন পুলিশ সদস্য দোকানে গিয়ে চাঁদা দাবি করে। অস্বীকৃতি জানালে মাদক বিক্রির অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় পুলিশ।

অগ্নিদগ্ধ বাবুলকে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। দুপুরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ বিষয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

তিনি বলেন, তদন্তের পরে যদি কেউ দায়ী হয় বা দোষী হয় তাহলে অবশ্যই তার শাস্তি হবে। আইনের ঊর্দ্ধে কেউ নয়। যেই দোষ করে থাকুক তার শাস্তি হবে, ব্যবস্থা হবে।

Reneta

তবে এমন ঘটনায় পুলিশ ইমেজ ক্রাইসিসে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অবশ্যই না। পুলিশ সবসময় ভালো কাজ করছে। পুলিশের ইমেজ আরো বাড়ছে।

বৃহস্পতিবার সকালেই এ ঘটনায় জড়িত পুলিশ সোর্সসহ ৬ জনের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT