চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সফর শুরু করবে লোটে।

এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মত বিনিময় করার কথা রয়েছে তার।

চারদিনের এই রাষ্ট্রীয় সফরে নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি বাংলাদেশের পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই আয়োজিত এবং ‘সুরের ধারা’ প্রযোজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোটে শেরিং।

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লোটে শেরিংয়ের পছন্দ অনুযায়ী পহেলা বৈশাখের অনুষ্ঠানের সময় তার এই সফর নির্ধারিত হয়েছে।

Reneta

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, অভ্যন্তরীন নদীপথ, স্বাস্থ্য ও কৃষিখাতে সহযোগিতা বাড়াতে নৌ কার্গো চলাচল, স্বাস্থ্য ও কৃষি খাত বিষয়কসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও প্রস্তুতি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভুটানের প্রধানমন্ত্রীলোটে শেরিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT