চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপে ইয়াবা ব্যবসা, বেড়েছে ফেনসিডিল আসার পরিমাণ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৯:৫২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ভিন্ন পথে দেশে মাদক

কৌশল পাল্টে ভিন্ন পথে দেশের অভ্যন্তরে ঢুকছে মাদক। আগে কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আসলেও এখন আসছে সিলেট ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর সীমান্ত দিয়ে। সেই সঙ্গে ফেনসিডিল আসার পরিমাণও আগের তুলনায় কিছুটা বেড়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, অভিযানের কারণে ঘন ঘন কৌশল বদলাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলা অভিযানের ৪১৮ দিনে সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৪০৭ জন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮৯ জন, র‌্যাবের সঙ্গে ১১৪ জন, বর্ডার গার্ড বিজিবির সঙ্গে ২৭ জন এবং নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে ৭৭ জন। শুধুমাত্র কক্সবাজারে নিহত হয়েছে ১৩৪ জন মাদক ব্যবসায়ী।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, দেশের বাজারে চাহিদা থাকায় সীমান্ত দিয়ে এখনো মাদক ঢুকছে।

ভিন্ন পথে দেশে মাদক
নতুন পথে ইয়াবার চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ মিয়ানমার থেকে আগে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসলেও কড়াকড়ি থাকায় তা এখন সিলেট, মৌলভীবাজার, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট এবং ভোলা জেলার সীমান্ত দিয়ে প্রবেশ করছে। আর ফেনসিডিল আসছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ১ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৮৭০ পিস ইয়াবা এবং ৪ লাখ ৬০ হাজার ৭৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক মামলা হয়েছে ৬৭ হাজার ৯৩টি এর বিপরীতে গ্রেপ্তার করা হয়েছে ৮৮ হাজার ১০৬ জনকে।

ভিন্ন পথে দেশে মাদক
ফেনসিডিল চালানের নতুন পথ

পুলিশ কর্মকর্তারা বলছেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অনেকেই ধরা পড়েছে, অনেকেই গা ঢাকা দিয়েছে। বিকল্প পন্থায় এখনো ভোক্তাদের কাছে মাদক সরবরাহ করছে মাদক ব্যবসায়ীরা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, চলমান অভিযানে দেশের অভ্যন্তরের মাদক স্পটগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। সীমান্ত দিয়ে ভিন্ন পথে দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য এলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাদক ব্যবসায়ীরা স্বস্তিতে নেই।

ট্যাগ: মাদকমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে চ্যানেল আইয়ে হুমায়ূন স্মরণে ‘শ্যামল ছায়া’

পরবর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

পরবর্তী
ফাইল ছবি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

বরিস জনসন-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের শপথ আজ

সর্বশেষ

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT