চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলমান সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংকট নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি      সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটা নিয়ে সৃষ্ট সংকট সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার রাতে সিন্ডিকেটের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এক সিন্ডিকেট সদস্য।

তিনি বলেন: ‘সিন্ডিকেট সভায় আলোচনা করা হয় চলমান সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নিজস্ব সংকট নয়। তাই ঢাবির পক্ষে তা সমাধান করাও সম্ভব নয়। এ সংকট রাজনৈতিক বলে সরকারক রাজনৈতিকভাবেই তা মোকাবিলার পরামর্শ দেয়ার সিদ্ধান্ত হয়।

Banglabid

রোববারের কোটা সংস্কার আন্দোলনককে কেন্দ্র করে সৃষ্ট সংকট ‘সুষ্ঠুভাবে’ সমাধান করায় উপাচার্য এবং সরকারের পক্ষে ধন্যবাদ প্রস্তাবও আনা হয় বলে জানান এই সিন্ডিকেট সদস্য।

এছাড়া ভিসি ভবন ভাংচুরের ঘটনা তদন্তে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে রোববার পাঁচ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

Reneta

রাতভর সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে পুলিশ ও আন্দোলনকারীদের তাণ্ডব।

এরপর সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সরকার।

সাধারণ আন্দোলনকারীদের দাবিগুলো হল, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ না দেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করা ও কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কার আন্দোলনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিসি ভবন ভাঙচুরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

পরবর্তী

এই শহরে একটা স্বপ্ন ছিল

পরবর্তী
আনিসুল হক

এই শহরে একটা স্বপ্ন ছিল

বার্সার বিপক্ষে ‘অলৌকিক’ কিছু ঘটাতে চায় রোমা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT