চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র বিদায় জানাল রাজ্জাককে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শেষ শ্রদ্ধা

শেষ শ্রদ্ধা

একদিন এই এফডিসিতে নিজের চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন রাজ্জাক। পেয়েছিলেন ‘নায়করাজ’ খেতাব। পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। জয় করেছেন দর্শকদের হৃদয়। আজ ২২ আগস্ট মঙ্গলবার সকালে এই এফডিসি থেকেই তিনি বিদায় নিলেন চিরদিনের জন্য। এর আগে দুপুর পৌনে ১২টা নাগাদ এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রাজ্জাকের মরদেহ নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি যখন এফডিসিতে পৌঁছে, তখন বেলা ১১টা। তাকে শ্রদ্ধা জানাতে আসেন চলচ্চিত্র জগতের অনেকেই। ছিলেন কবরী, ববিতা, সুচন্দা, চম্পা, রোজিনা, গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, জাভেদ, উজ্জ্বল, শাকিব খান, মিশা সওদাগর, আমিন খান, সাইমন, বাপ্পি, ওমর সানী, শাবনূর, ফেরদৌস, রুবেল, সুব্রত, খোরশেদ আলম খসরু, জায়েদ খান প্রমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ফুল ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। এ সময় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জানাজার আগে রাজ্জাকের ছেলে রাপ্পারাজ তার বাবার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমার বাবা আর নেই। ওনার জন্য সবাই দোয়া করবেন।’

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিসে বসেছিলেন অনেকেই। এখানে কথা হলো কয়েকজনের সঙ্গে।

সূচন্দা বলেন, ‘আমি তার সঙ্গে বেহুলাসহ অনেক ছবিতে কাজ করেছি। আমার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সুন্দর ছবিগুলো তার সঙ্গেই হয়েছে। আজও মনে হয় সে আছে। তার সঙ্গে কাজের স্মৃতিগুলো এখন কষ্ট দেবে।’

ববিতা বলেন, ‘প্রথমে একটা ছবিতে ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। পরে যখন নায়িকা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে বলল, তখন খুব লজ্জা পেয়েছিলাম। জহির রায়হান বোঝানোর পর কাজ করেছি। এরপর ওনার প্রযোজিত অনেক ছবিতে কাজ করেছি। ওনার মতো ভালো মানুষ খুব কমই আছে।’

Reneta

শাবনূর বলেন, ‘ওনার মতো অভিনেতা আর হবে না। একবার ওনার সঙ্গে বিমান ভ্রমনের সুযোগ পেয়েছিলাম। পুরো পথটাই তিনি টেককেয়ার করেছেন। ওনার মতো অতিথিপরায়ন মানুষ আর হয় না।’

চম্পা বলেন, ‘ওনার সঙ্গে খুব কম ছবিতেই কাজ করেছি। তবে ওনার মতো অভিভাবক আমরা আর পাব কিনা জানি না।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
জায়েদ খান ও কবরী
জায়েদ খান ও কবরী
শাকিব খান
শাকিব খান
ফেরদৌস
ফেরদৌস
চম্পা, সুচন্দা, ববিতা ও শাবনূর
রোজিনা, চম্পা, সুচন্দা, ববিতা ও শাবনূর

ছবি: সাকিব উল ইসলাম ও সুদীপ্ত সাঈদ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT