চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ সপ্তাহেও ৩১ সিনেমা হলে মাহির ‘মনে রেখো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘মনে রেখো’ মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের ৩১ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন হাউজ থেকে এমনটা জানা গেছে।

এর আগে সপ্তাহে ৪০ সিনেমা হলে চলেছিল মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’। তবে মুক্তি পেয়েছিল একযোগে ৭০ সিনেমা হলে।

‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটির প্রযোজক তাপসী ফারুক।

ঈদে মুক্তির পর কেমন চলেছে জানতে চাইলে ছবির প্রযোজক তাপসী ফারুক জানান, ছবি দেখে দর্শক হল থেকে খুশি মনে বের হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহে অনেক হল থেকে ‘মনে রেখো’ নামিয়ে অন্য ছবি প্রদর্শন করেছিল হল মালিকরা। তারা স্বীকার করেছেন ‘মনে রেখো’ নামিয়ে ভুল করেছেন।

তাপসী ফারুক বলেন, নতুন করে আবার ওই সব সিনেমা হলে চলবে ‘মনে রেখো’। সবমিলিয়ে এখনও ভালো যাচ্ছে ছবিটি।

তিনি বলেন, একেবারে এই সময়কার স্টাইলিশ গল্পের ছবি। শুটিং লোকেশন, কস্টিউম, গান, গল্প সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া।

এদিকে, ‘মনে রেখো’ মুক্তির পর বেশ কয়েকটি হলে গিয়ে ছবিটি দেখে উচ্ছ্বসিত মাহি। তার ভাষ্য, ছবিটি দর্শকরা এতো ভালোভাবে গ্রহণ করবে আশা করিনি। অদ্ভূত ভালো লাগার একটা ছবি ‘মনে রেখো’। ছবিটা দেখে বিশ্বাস হতে কষ্ট হয়েছে ‘আমিই এ ছবির নায়িকা’! আমি যখন ডাবিং করি, তখনও বুঝিনি ‘মনে রেখো’ ছবিটা এত চমৎকার হতে যাচ্ছে। শুধু প্রত্যাশা পূরণ হয়েছে বলবো না, যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি ভালো হয়েছে। আই ফিল সো প্রাউড ফর দিস প্রজেক্ট।

ট্যাগ: মনে রেখোমাহিয়া মাহিলিড বিনোদনহার্টবিট প্রডাকশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও কোচ হলেন ম্যারাডোনা

পরবর্তী

আমি ঘুরতে খুব পছন্দ করি: জান্নাতুল পিয়া

পরবর্তী

আমি ঘুরতে খুব পছন্দ করি: জান্নাতুল পিয়া

সমকামিতার বৈধতা, ভারতীয় তারকাদের উচ্ছ্বাস

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT