চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর জামিন, বিজিবি’র নায়েব সুবেদারকে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

মহিষ পাচারের অভিযোগে করা মামলায় ‘চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ১৯ বছর বয়স দেখানোর ঘটনায় সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাহাব উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৭ অক্টোবর হাইকোর্টে হাজির হয়ে তাকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওই শিক্ষার্থী ও তার বাবা-মা’সহ ৫ জনের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন: আগামী ৭ অক্টোবর ওই শিক্ষার্থীকে আবার হাইকোর্টে আনতে বলা হয়েছে। ওই দিন তাকে হাইকোর্টে উপস্থিত করার দায়িত্ব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেয়া হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন: আদালত ওই শিক্ষার্থীকে ৭ অক্টোবর উপস্থিত করার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি ওই শিক্ষার্থীর পরিবারকে বলেছি আমি আনার ব্যবস্থা করব। এছাড়া আজই ওই শিক্ষার্থীর পরিবারকে আমার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।

অন্যদিকে আজ হাইকোর্ট থেকে এই মামলায় জামিন প্রাপ্তদের দাবি, ‘জৈন্তাপুরের খিলাতৈল এলাকার ব্যবসায়ী সাইদুল বেপারী ২০টি মহিষ কিনে বাড়ি আনেন। কিন্তু বিজিবি সদস্যরা গত ১৩ সেপ্টেম্বর ওই মহিষগুলো আটক করে নিয়ে যায়। এরপর বিজিবির নায়েব সুবেদার সাহাব উদ্দিন জৈন্তাপুর থানায় মামলা করেন। ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৮/১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়। যেখানে চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থীর বয়স ‘১৯ বছর’ দেখানো হয়। এরপর ওই মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়।

ট্যাগ: নায়েববিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রণোদনার কৃষি ঋণ বিতরণের সময়সীমা বাড়ল আরও ৩ মাস

পরবর্তী

স্বাস্থ্যবিধি না মেনে অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন

পরবর্তী

স্বাস্থ্যবিধি না মেনে অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন

মৌসুম শুরুটা চ্যাম্পিয়নের মতো হল না রিয়ালের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT