চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম টেস্টে লিড বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাকিবের বিদায়ের পর একটি ঝড়ো ইনিংস খেলে ফিরে গেছেন মোহাম্মদ শহিদ। ১৯ বলে ২৫ রান করেন এই পেস বোলার। চারটি চার একটি ছয়ের মারে সাজানো তার ইনিংসটি থামে ভারনন ফিল্যান্ডারের বলে ভ্যান জিলের তালুবন্দি হলে। ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধঅশতক পূর্ণ  করে ফিরে গেছেন লিটন দাস। দলীয় ৩১১ এবং ৩১৯ রানের মাথায় সপ্তম ও অষ্টম উইকেটের পতন হয়। 

বাংলাদেশের পক্ষে এখন মাঠে রয়েছেন তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

অর্ধশতক থেকে মাত্র তিন রান দুরে থেকে সিমন হারমারের স্পিন বলে আউট হয়ে ফিরে যান সাকিব আল হাসান। জেপি ডুমিনির হাতে ধরা পড়ার আগে ১১৪ বলে ৪৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। 

Banglabid

তৃতীয় দিনের খেলার শুরুতেই মুশফিকুর রহিমের বিদায়ের পর সাকিব আল হাসান এবং লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চ বিরতির আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ২৪৮ রানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৩ তম ওভারে এসে ছাড়িয়ে যায় টাইগাররা।

লাঞ্চ বিরতির পর বেলা ১২ টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়। বিরতির সময় শুরু হওয়া বৃষ্টিতে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে সাময়িক বিলম্ব হয়।  প্রোটিয়াদের বিপক্ষে ৪ রানের লিড নিয়ে প্রথম সেশন শেষ করে টাইগাররা।

তৃতীয় দিনের শুরুতেই টেস্টে বিশ্ব র‌্যাঙ্কিং’এর শীর্ষ বোলার ডেল স্টেইনের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডাব্লিউ এর ফাঁদে পরে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান। চট্টগ্রাম টেস্টে মুশফিকই স্টেইনের প্রথম শিকার। দলীয় ১৯৫ রানের মাথায় মুশফিকের বিদায়ে পঞ্চম উইকেটের পতন হয়।

Reneta

বিশ্বসেরা অরাউন্ডার সাকিব এবং মুশফিকের জুটি তৃতীয় দিনের খেলার সূচনায় মাঠে নামে। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে চার উইকেটে ১৭৯ রানের সংগ্রহ নিয়ে। প্রথম দিনের ৭ রানের সাথে দ্বিতীয় দিনে ১৭৩ রান যোগ করে টাইগাররা।

এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের সফলতম দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ৫৭ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৬৭ রান করে আউট হন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম দিনের খেলায় অভিষিক্ত পেস বোলার মুস্তাফিজুর রহমান এবং লেগ স্পিনার জুবায়ের হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ২৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ এখন নিজ শক্তিতে বলিয়ান: প্রধানমন্ত্রী

পরবর্তী

ইরাক নাইজেরিয়া ও ক্যামেরুনে বোমা হামলায় নিহত শতাধিক

পরবর্তী

ইরাক নাইজেরিয়া ও ক্যামেরুনে বোমা হামলায় নিহত শতাধিক

ক্রিকেটের যুবরাজ মুস্তাফিজকে যত্নে রাখতে বলছেন প্রিন্স

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT