চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। এ সময়ে নতুন করে ৭৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। এ দিন করোনায় ১ রোগীর মৃত্যু হয়। 

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর ১০টি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৭৬ বাহকের মধ্যে শহরের ৫০ ও আট উপজেলার ২৬ জন।

এর মধ্যে হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৫, রাউজানে ৪, বোয়ালখালীতে ৩, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং লোহাগাড়া ও আনোয়ারায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৩৮৮ জন। এতে শহরের ৭৩ হাজার ৪৫৭ ও গ্রামের ২৭ হাজার ৯৩১ জন।

করোনায় গতকাল গ্রাম এলাকার একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮৩ জন। এতে শহরের ৭০৮ ও গ্রামের ৫৭৫ জন। আরোগ্যলাভ করেছেন নতুন ৪৫ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৩০২ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ১০ হাজার ৪৫০ জন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৭৫ হাজার ৮৫২ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে গতকাল যুক্ত হন ৫৬ জন এবং ছাড়পত্র নেন ৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৯৫ জন।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩০১টি নমুনা পরীক্ষায় শহরের ১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৬০টি নমুনার মধ্যে শহরের ২টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫৫ নমুনায় শহরের ২টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষা করে শহরের ২টি এবং এপিক হেলথ কেয়ারে ৬২ নমুনায় গ্রামের একটিসহ ৫ টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। নগরীর অপর বেসরকারি ক্লিনিক্যাল কেন্দ্র ল্যাব এইডে ৭টি এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ৩ দশমিক ৫৪ শতাংশ, চমেকে ৫ দশমিক ৩৬, সিভাসু’তে ৭ দশমিক ৬৯, চবিতে ১৫ দশমিক ৬৮, আরটিআরএলে ৭ দশমিক ১৪, শেভরনে ০ দশমিক ৩৩, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৩৩, মা ও শিশু হাসপাতালে ৩ দশমিক ৬৩, মেডিকেল সেন্টারে ৭ দশমিক ৬৯, এপিক হেলথ কেয়ারে ৮ দশমিক ০৬ এবং ল্যাব এইড ও কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করে’

পরবর্তী

‘এই বার্সা ৮ বছর আগের সেই বার্সা নয়’

পরবর্তী
বার্সেলোনা কোচ কোম্যানের দৃশ্য, ফুটবল মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই বার্সা ৮ বছর আগের সেই বার্সা নয়’

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রধানমন্ত্রীর উপস্থিতি জলবায়ু প্রচারাভিযান জোরদার করবে’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT