চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ নেয়ার অভিযোগে রুশ অর্থমন্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:১৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি তেল কোম্পানির কাছে থেকে ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠে এই রুশ মন্ত্রীর বিরুদ্ধে।

রাশিয়ার প্রধান দুর্নীতি বিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে) জানায়, উলিইউকায়েভ সরকারি মালিকানাধীন তেল কোম্পানি থেকে এই বিপুল অর্থ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসকে’র মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, উলিইউকায়েভ হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে ঘুষ দাবি করেন। ১৪ নভেম্বর ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।

Banglabid

তিনি আরো বলেন, ঘুষের অর্থ নেয়ার সময় ওই মন্ত্রী হাতেনাতে ধরা পড়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে উলিইউকায়েভের ৮ থেকে ১৫ বছরের সাজা হতে পারে।

উলিইউকায়েভকে গ্রেফতারের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান চালানোর তাগিদ দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। তদন্তের বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন পুতিন।

উলিইউকায়েভের মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের পর গত অক্টোবরে সরকার নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানি বাশনেফটের ৫০ শতাংশ কিনে নেয়। পরে রোসনেফটের কাছ থেকে উলিইউতকায়েভের ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অচল নোট বদলে নিতে ব্যাংকে মোদির মা

পরবর্তী

ইসরায়েলের নেতাকে ঘুষের প্রস্তাব মিথ্যা ও বানোয়াট: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরবর্তী

ইসরায়েলের নেতাকে ঘুষের প্রস্তাব মিথ্যা ও বানোয়াট: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল এর মাঠে দর্শক কম কেন?

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT