চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ নিয়ে ম্যাচ পাতান রায়না-জাদেজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

আইপিএল নিয়ে বিতর্ক ছিলো শুরু থেকেই। দুর্নীতির অভিযোগে সরে দাঁড়াতে হয়েছিলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট প্রতিযোগিতা-আইপিএলের প্রতিষ্ঠাতা লোলিত মোদিকে। এবার তারই একটা মেইলে উত্তাল ভারতীয় ক্রিকেট অঙ্গণ।

২০১৩ সালে, আইসিসি’র সিইও ডেভ রিচার্ডসনের কাছে পাঠানো এক ই-মেইলে মোদি দাবি করেন, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার সাথে ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট সেনসেশন ডোয়াইন ব্রাভো।

রিচার্ডসনকে পাঠানো মেইলে মোদি বলেন, “এইমাত্র কিছু তথ্য পেলাম যা আপনাকে জানাতে চাই। প্রয়োজন মনে করলে আপনি এই তথ্য এসিএসইউ-কে জানাতে পারেন।”

Banglabid

এরপরই তিন ক্রিকেটার সম্পর্কে অভিযোগ করে মোদি লিখেন, “সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভোর সাথে রিয়াল এস্টেট টাইকুন এইচডিআইএল-এর বাবা দিওয়ানের খুব ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। এই ব্যক্তি বেশ বড় মাপের জুয়াড়ি এবং বুক মেকারও। আমি ওকে আইপিএল এ কোনো টিমের জন্য বিট করতে দেইনি।”

এই তিন খেলোয়াড় রিয়াল এস্টেট টাইকুনের কাছ থেকে বড় মাপের উপহার পেয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, “নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি। রায়না দিওয়ানের কাছ থেকে দিল্লির বসন্ত বিহার ও নয়ডায় বিলাসবহুল ফ্লাট পেয়েছে। জাদেজাও বান্দ্রায় সমুদ্রমুখী একটি ফ্লাট নিয়েছে।” ব্রাভো ফ্লাট না নিলেও মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে মেইলে দাবি করা হয়

দিওয়ানকে বড় মাপের জুয়াড়ি উল্লেখ করে তিনি বলেন, লোকটা বড় মাপের একটা জুয়াড়ি, সে প্রতি ম্যাচে ১০ থেকে ২০ মিলিয়ন ডলার বেট করে।

Reneta

তবে মেইলে মোদি আশা করেন, তার কাছে আসা তথ্যগুলো যেনো সত্য না হয়।

ভারতীয় ক্রিকেট অঙ্গণ উত্তাল করা এই তথ্যটি দিয়েছেন, শ্যাম স্বামী নামক এক ব্যক্তি। ঐ ব্যক্তি তার টুইটারে রিচার্ডসনকে পাঠানো মোদির মেইলটি লিংক করেন। তবে ঐ একাউন্ট থেকে এর বাইরে আগে পরে কোন টুইট করা হয়নি।

শ্যাম স্বামী মোদির মেইলের লিংক দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখন আপনি কি বলবেন? লোলিত  মোদি তার উত্তরে লিখেছেন, “আমাকে কেনো জিজ্ঞাসা করছেন! আইসিসি, বিসিসিআই, আইপিএল –কে জিজ্ঞাসা করুন। এটা একটা গোপনীয় মেইল। আপনার এটা টুইট করা উচিত হয়নি।”

নিজেকে ক্রিকেটপ্রেমী দাবি করে এই ব্যক্তি উল্টো প্রশ্ন করেন, “এটা অত্যান্ত গোপনীয় মেইল। অন্য কেউ এটা কিভাবে ফাঁস করে দিলো?”  তার জবাবে মোদি বলেন, নিশ্চয় আইসিসি এই মেইল ফাঁস করেছে।

লোলিত মোদি ও শ্যাম স্বামীর এই টুইট ভারতে তোলপাড় সৃষ্টি করলেও এখন পর্যন্ত কারও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত তিন ক্রিকেটারই চেন্নাই সুপার কিংসে খেলেন। (সূত্র: আনন্দবাজার পত্রিকা, জি নিউজ, এনডিটিভি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনইসি-এডিবি ঋণ চুক্তি

পরবর্তী

বসের ছিন্ন মস্তকের সঙ্গে সেলফি

পরবর্তী

বসের ছিন্ন মস্তকের সঙ্গে সেলফি

ভক্তদের আচরণে হতাশ মাশরাফি

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT