চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারি পরোয়ানা থাকা রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

শুধু মনোনয়ন প্রত্যাশীরা নয়, গ্রেপ্তারি পরোয়ানা আছে এমন সব রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। এর বাইরে কেউ নয় বলে আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। আমরা একটি গ্রেফতার করিনি ওয়ারেন্ট ছাড়া। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু মাত্র তাদেরই গ্রেফতার করা হচ্ছে। এখন নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। ইসির দিক নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার করেছে কিংবা অ্যাকশনে যাচ্ছে তারা।

আছাদুজ্জামান খাঁন বলেন, বিএনপি প্রোপাগান্ডার কৌশল অনুসরণ করছে। শুধু শুধু কাউকে ধরা হচ্ছে না। আমি প্রত্যেকটার বিষয় জানি। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। মনোনয়ন প্রত্যাশী যেই হোক তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তাবাহিনীর কোনও উপায় থাকবেনা গ্রেপ্তার ছাড়া।

নির্বাচনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের চিহ্নিত করা গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে প্রতিদিন শত শত ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশবাসীকে অনুরোধ করবো কোনও গুজবে যেন কান না দেয়।

কিছু নাম সর্বস্ব পত্রিকা যেসব সংবাদ পরিবেশন করছে তা গ্রহণযোগ্য না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: এসব কিছুই আমরা আমাদের তথ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে। তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে কাজ করছি। আমরা সবসময় সজাগ রয়েছি যাতে এ ধরনের গুজব, মিথ্যা কথা দিয়ে বিভ্রান্ত না করতে পারে।

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনোনয়নপত্র বাতিল সরকারের মাস্টারপ্ল্যানের অংশ: রিজভী

পরবর্তী

আব্বাস-মান্না বৈধ, রনি বাতিলের খাতায়

পরবর্তী

আব্বাস-মান্না বৈধ, রনি বাতিলের খাতায়

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT