চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যান কী আসলেই বার্সায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার রাডারে ছিলেন অ্যান্থনিও গ্রিজম্যান। তাকে দলে চাইছিল স্প্যানিশ জায়ান্টরা। গ্রিজম্যান অ্যাটলেটিকোতেই থাকার সিদ্ধান্ত নেন। পাঁচ বছরের চুক্তিও করেন।

তবে বর্তমানে তার বার্সেলোনায় যাওয়া নিয়ে খবর পাওয়া যাচ্ছে আবারও। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, গ্রিজম্যান নাকি ইতিমধ্যেই বার্সেলোনায় সঙ্গে কথাবার্তাও পাকা করে ফেলেছেন। যার জেরে আগামী সপ্তাহে এ বিষয়ে ২৮ বছর বয়সী ফরাসি তারকার সঙ্গে বসতে চায় তার বর্তমান দল অ্যাটলেটিকো।

গতবার বার্সেলোনার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন গ্রিজম্যান। পরে পাঁচ বছরের নতুন চুক্তি করেন অ্যাটলেটিকোর সঙ্গে। চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খায় বার্সেলোনা। যার জেরে দলের আক্রমণভাগকে নতুনভাবে তৈরি করতে চায় কাতালানরা।

Banglabid

অ্যাটলেটিকোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি আছে গ্রিজম্যানের। তার রিলিজ ক্লজও ২০০ মিলিয়ন ইউরো। তবে ১ জুন তার রিলিজ ক্লজ নেমে আসবে ১২০ মিলিয়ন ইউরোতে। এই সুযোগটা নিতে চায় বার্সা।

এদিকে, কাতালান সংবাদপত্র স্পোর্ত খবর দিচ্ছে, গ্রিজম্যানকে দলে নিতে সবধরনের প্রস্ততি নিচ্ছে বার্সা। পত্রিকাটি তাদের প্রথমপাতায় গ্রিজম্যানের বড় ছবি ছেপে খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ফরাসি তারকার জন্য ১২০ মিলিয়ন রিলিজ ক্লজের অর্থ যোগাতে কৌতিনহোকে বিক্রি করবে বার্সা। ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে ক্লাব রেকর্ড ১৬৫ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল তাদের।

মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, অ্যাটলেটিকো স্কোয়াড বিশ্বাস করে গ্রিজম্যানের ক্লাব ছাড়া এখন প্রায় কার্যকর। আর রেডিও স্টেশন কাদেনা সের বলছে, ট্রফিহীন মৌসুম শেষ করেই ক্লাব ছাড়বেন গ্রিজম্যান।

Reneta

মার্কাসহ স্প্যানিশ বেশ কয়েকটি পত্রিকা আবার বুধবার খবর দিয়েছে, ক্লাব ছাড়ার কথা সরাসরিই অ্যাটলেটিকোকে জানিয়ে দিয়েছেন গ্রিজম্যান। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাটলেটিকোতে যোগ দেয়ার পর দলের ম্যাজিক ফিগার হয়ে ওঠেন।

শুধু গ্রিজম্যানই নয়, অ্যাটলেটিকো এরইমধ্যে ৮০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখের কাছে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে বিক্রি করতে রাজি হয়েছেন। ক্লাব ছাড়া ঘোষণা দিয়েছেন অ্যাটেলটিকোতে প্রায় কিংবদন্তি হয়ে ওঠা ডিয়েগো গোডিনও। এবার গ্রিজম্যান সত্যিই বার্সায় যান কিনা সেটাই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোগ্রিজম্যানবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে নতুন টেলিভিশন চ্যানেল ‘শিক্ষা’

পরবর্তী

বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙচুর, পরস্পরকে দুষছে বিজেপি-তৃণমূল

পরবর্তী

বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙচুর, পরস্পরকে দুষছে বিজেপি-তৃণমূল

সত্য ঘটনায় তানিম-কৃষ্ণেন্দুর ‘মানি হানি’

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT