বাংলাদেশ-পাকিস্তান টি২০ ম্যাচ দেখতে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে স্টেডিয়ামের বড় পর্দায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানানো হয়।
উপস্থিত দর্শকরাও তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়।
এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ১২৯ রানে থামে তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।







