চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে ৩১১ ‘উপহার’ দিলো উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে ক্রিস গেইলের শেষ ম্যাচ। ২০১৯ আসরে ওয়েস্ট ইন্ডিজের জন্যও একই। গেইল নিজে শেষটা রাঙাতে পারেননি। তবে সতীর্থরা এক হয়ে দানবীয় এ ব্যাটসম্যানকে সাধ্যমত রান ‘উপহার’ দেয়ার চেষ্টা করলেন। সংগ্রহ তাতে তিনশ পেরিয়ে চ্যালেঞ্জিং জায়গাতেই গেছে। আফগানিস্তানের বিপক্ষে উইন্ডিজ ৬ উইকেটে রান তুলেছে ৩১১।

আসর শুরুর আগের হিসেব ঠিক থাকলে এটাই হওয়ার কথা ছিল গেইলের শেষ ওয়ানডে ম্যাচ। কিন্তু এক সপ্তাহ আগে ইউ-টার্ন নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নয়। আরও কিছুদিন খেলতে চান। তবে এই বিশ্বকাপই যে তার শেষ বিশ্বকাপ, সেটি নিশ্চিত করেছেন।

শেষ আসরের শেষ ম্যাচটায় মোটেও নামের প্রতি সুবিচার করতে পারেননি গেইল। ১৮ বল খেলে ৭ রানে ফিরেছেন দৌলত জাদরানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পরে ৮৮ রানের জুটিতে এভিন লুইস ও শাই হোপ দেখিয়ে গেছেন, আরেকটু অপেক্ষা করলে বড় রানই পেতেন গেইল!

Banglabid

লুইস-হোপ দুজনেই আউট হয়েছেন ফিফটি করে। ৭৮ বলে ৫৮ করে রশিদ খানের শিকার লুইস। হোপ আউট হয়েছেন ৯২ বলে ৭৭ করে, মোহাম্মদ নবির বলে রশিদকে ক্যাচ দিয়ে।

ঝুঁকিপূর্ণ দুই ব্যাটসম্যানকে ফেরানোর পরও উইন্ডিজদের রানের চাকা থামাতে পারেনি আফগান বোলাররা। বরং শিমরন হেটমায়ারের ৩৯, নিকোলাস পুরানের ৫৮ ও জেসন হোল্ডারের ৪৫ রানে তিনশো পেরোয় ক্যারিবীয়রা।

আফগানদের হয়ে কেবল এক বোলারই পেয়েছেন দুই উইকেট। গেইল ও হেটমায়ারের উইকেট নিতে দৌলত জাদরানকে ৯ ওভারে রান খরচ করতে হয়েছে ৭৩টি!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ আংশিক ব্লক, ইন্টারনেটে ধীরগতি

পরবর্তী

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে

পরবর্তী
নুসরাত-আদালত-শিক্ষার্থী নৃশংসতার শিকার

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে

স্ক্যান করাতে হচ্ছে মুশফিককে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT