চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজবের শিকার মিনু মিয়ার জন্য গ্রামবাসীর শোক

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:১৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে কালিহাতীতে ছেলেধরা গুজবে নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভ্যান চালক মিনু মিয়ার দাফনকার্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে।

এদিকে ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে সোমবার দিবাগত রাতে মিনুর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। পরে সকাল থেকেই মিনুর মরদেহ একনজর দেখতে মানুষের ঢল নামে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ সময় তারা মিনুর পরিবারের ভরণপোষণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত ২১ জুলাই ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মিনু মিয়া জেলার কালিহাতী উপজেলার সয়া হাটে মাছ ধরার জাল কিনতে গেলে, সেখানেই ছেলেধরা গুজবে নির্যাতনের শিকার হতে হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ট্যাগ: টাঙ্গাইলদাফনমিনু মিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকীর্তির জন্য ক্ষমা চাইলেন ইমাম-উল হক

পরবর্তী

বরিশালে স্কুলভ্যান খালে পড়ে ২ শিশু নিহত

পরবর্তী
নিহত

বরিশালে স্কুলভ্যান খালে পড়ে ২ শিশু নিহত

ব্যর্থতার দগদগে ঘা যাদের, তারা মেয়র-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায়: কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT