চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্সিয়া মার্কেজের পাণ্ডুলিপি সংশোধনে ক্যাস্ত্রোর ভূমিকা

আকিল উজ জামান খান আকিল উজ জামান খান
১:২৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৬
মতামত
A A

বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রতীক এবং মুক্তবিশ্ব তথা মার্কিন সাম্রাজ্যবাদের কঠোর বিরোধী ফিদেল ক্যাস্ত্রো বিশ্ব সাহিত্যকেও প্রভাবিত করেছেন তার মতো করে। ২৫ নভেম্বর শুক্রবার রাত দশটায় পৃথিবীর বুকে শেষ শ্বাসটি গ্রহণ করা ফিদেল ক্যাস্ত্রো কেবল অবসরে নিজেই লেখেননি। দীর্ঘকাল ধরে নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের রচনা সম্পাদনায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ১৯৭০-এর শেষে এসে দু’জনে পরিণত হন ঘনিষ্ঠ বন্ধুতে। আর তারপর থেকেই মার্কেজের প্রতিটি রচনা মুদ্রণপূর্বক প্রতিটি লাইনে প্রয়োজনে কলম চালিয়েছেন ক্যাস্ত্রো। ড. স্টেফানি পানিচেলি যিনি অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে লাতিন আমেরিকা বিষয়ক প্রভাষক তিনি গার্ডিয়ানকে জানান, ‘ফিদেল ছিলেন একজন একনিষ্ঠ পাঠক। সেই ১৯৭৭ এ মার্কেজ যখন ক্যাস্ট্রোর সঙ্গে মিলিত হন তারা দীর্ঘ সময় ধরে সাহিত্য নিয়ে মতবিনিময় করেন। ফিদেল মার্কেজকে তার পান্ডুলিপি পড়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। আরও জানান, সাহিত্য উপলব্ধির তার রয়েছে গভীর সত্তা।’

২০১৪ তে মৃত্যুবরণকারী এই কলাম্বিয়ান নোবেল বিজয়ী লেখক ছিলেন কিউবা বিপ্লবের একনিষ্ঠ সমর্থক। এই সমর্থন বজায় ছিল শেষ পর্যন্ত। পানি চেলি যিনি ক্যাস্ত্রো-মার্কেজ সম্পর্ক নিয়ে একটি বইয়ের সহ-লেখক। তার ২০০৯ এ প্রকাশিত ‘ফিদেল ও গাবো’ নামক বইয়ে জানান, মার্কেজ তার পান্ডুলিপি প্রকাশকের কাছে হস্তান্তরের আগে তা হাভানায় পাঠাতেন ক্যাস্ত্রোর কাছে। পানচেলির ভাষায় ক্যাস্ত্রোর সংশোধনী ছিল ঘটনা ও ব্যাকরণনির্ভর। তাতে ক্যাস্ত্রো কোনোভাবেই আদর্শিক প্রভাব বিস্তার করেননি। মার্কোজের ‘দি স্টোরি অফ শিষরেকড সেইলর’ এর পান্ডুলিপি পড়ে ক্যাস্ত্রো মার্কেজকে জানান, তিনি জলযানটির গতি মাপতে ভুল করেছেন! এই মত মার্কেজকে উৎসাহিত করে ক্যাস্ত্রোকে তার পান্ডুলিপি দেখাতে। এই সংশোধনীর আরেকটি বর্ণনা তিনি তুলে এনেছেন মার্কেজের ‘ক্রনিক্যাল অফ এ ডেথ ফোরটোল্ড’ গ্রন্থে’ ক্যাস্ত্রো মার্কেজকে জানান, তার ঘাতক রাইফেলের বর্ণনায় ভুল রয়েছে। ক্যাস্ত্রো আরও বলেন, গার্সিয়া মার্কেজের চরিত্রে রাইফেল এ ব্যবহৃত বুলেটের বিষয়টিও আরও বিবেচনার দাবি রাখে।

১৯৭৭ এ তারা কিউবার এক হোটেলে মিলিত হন। যদিও বলা হয় এই দেখা নিহায়েত দৈবাৎ। কিন্তু‘ পানচেলি মনে করেন এই সাক্ষাতের পেছনে ক্যাস্ত্রোর পরিকল্পনা কাজ করেছে। ক্যাস্ট্রো যখন জানতে পারেন এ  কলম্বিয়ান লেখক আমেরিকার নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ‘লাইফ ইন কিউবা’ নামে একটি বইয়ের রসদ সংগ্রহে কিউবায় অবস্থান করছেন তখন ক্যাস্ত্রো পরিকল্পিতভাবেই তার সঙ্গে মিলিত হন। উল্লেখ্য যে, বইটি আলোর মুখ দেখেনি।

Banglabid

গার্সিয়া মার্কেজের ব্যক্তিগত গ্রন্থশালা যা টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হ্যারি রেনসম সেন্টারে সংরক্ষিত হয়েছে সেখানে একটি নোটে দু’জনের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়। যা ক্যাস্ত্রো লিখেছিলেন লা ভিক্টোরিয়ার সামনে এবং এতে তিনি মার্কেজকে প্রিয় ডাক নামে সম্বোধন করে লিখেন, ২০১০ এ হাইতির প্রলয়ংকরী ভূমিকম্পের পর। তিনি লেখেন- ‘আমি এখানে কোনো বক্তৃতা দিচ্ছি না। সব ঝামেলা পেছনে ফেলে আমি কাজ থেকে ছুটি নিয়েছি পড়ব বলে। আমি তোমার  গল্পগুলো অনুভব করি। দি প্লেগ ইন হাইতি আমাকে মনে করিয়ে দেয় কলেরা আক্রান্ত সময়ে এক ভালোবাসার গল্প।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যিনি তার রচনা দিয়ে প্রভাবিত করেছিলেন একাধিক বিশ্বনেতাকে হেনরি র‌্যানসেম সেন্টারে সংগৃহীত বইয়ের মধ্যে বিল ক্লিনটনের ‘মাই লাইফ’ গ্রন্থে’র  স্প্যানিশ অনুবাদের এক কপি পাওয়া যায় যাতে ক্লিনটন লিখেছেন- ‘আমার বন্ধু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে ধন্যবাদসহ। তোমার জীবন, অনুপ্রেরণা আর মহানুভবতার জন্য।’ এই উপন্যাসিক ক্লিনটনের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কিউবা নিয়ে কথা বলতেন বলেও জানা যায়।

নিজ গ্রন্থের বিষয়ে ক্যাস্ত্রোর মতামত গ্রহণ করলেও এটা জানা যায়নি যে তিনি ক্যাস্ত্রোকে সমান সহযোগিতা করতেন কিনা। ১৯৭৮ এ এক সাক্ষাতকারে মার্কেজ বলেন, তিনি মুখোমুখি ক্যাস্ত্রোর সমালোচনা করতে পারেন হয়ত, কিন্তু প্রকাশ্য সমালোচনা কখনই নয়।

Reneta

অ্যানা হার্ভে এই ক্যাস্ত্রো-মার্কেজ যুগলবন্দীর সাফল্য লাভকে এক বিরল ঘটনা বলে বর্ণনা করে জানান- ‘আধুনিক যুগে বেশিরভাগ মহৎ শিল্পী নিজেদের প্রাতিষ্ঠানিকতাবিরোধী বলে ভাবতে ভালবাসেন আর রাষ্ট্রনায়কদের সাহিত্য জ্ঞান নিয়ে যত কম বলা যায় ততই ভালো।’

এর বাইরেও ২০০৬ এর পরে আমরা ক্যাস্ত্রো কে মনোনিবেশ করতে দেখেছি লেখালিখিতে। প্রচুর লিখেছেন তিনি নিজের নানান ভাবনার কথা। জলবায়ু সমস্যা থেকে রাজনীতি হয়ে বিভিন্ন বিষয়ে তার মত প্রকাশ করেছেন তিনি। মজার বিষয় হলো অবসরেও যেমন তিনি মার্কিন প্রেসিডেন্টদের আক্রমণ থেকে রেহাই পাননি। আর তার লেখায় তিনিও জবাব দিয়েছেন সমান তেজে। জর্জ বুশ কে উৎসর্গ  করা তার রচনা- স্বপ্নের মৃত্যু নেই বহুল আলোচিত। তার দেয়া ভাষণ ও সময়ে উঠে আসবে সাহিত্য মর্যাদা নিয়ে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিদেল ক্যাস্ত্রো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিল: রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের যে গৌরবের সংস্কৃতি

পরবর্তী

ভারতে বিয়ে করতে চান জয়া আহসান

পরবর্তী

ভারতে বিয়ে করতে চান জয়া আহসান

ফাইল ছবি

নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT