চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার বিকল্প পেয়ে গেছে ম্যানসিটি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। তাদের পেছনে ফেলে প্রিমিয়ার লিগে অনেক এগিয়ে লিভারপুল। শুধু কী পয়েন্ট টেবিলে এগিয়ে, অলরেডরা যে কোচ ইয়ুর্গেন ক্লপকে ২০২৪ পর্যন্ত আটকে ফেলেছে নতুন চুক্তি দিয়ে। প্রবল প্রতিপক্ষ যখন উভয় দিকে স্বস্তিতে, তখন ভবিষ্যৎ কোচ নিয়ে চিন্তায় ম্যানসিটি। কারণ, ক্লাব ছাড়ার গুঞ্জন পেপ গার্দিওলার।

স্প্যানিশ কোচ চলে গেলে ইতিহাদের ডাগআউটে কে দাঁড়াবেন? ম্যানচেস্টারসহ পুরো ইউরোপে এ প্রশ্ন এখন ঘুরছে। খবরে আসছিল টটেনহ্যাম হটস্পারের বরখাস্ত কোচের কথা। দিনকয়েক আগে সিটি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোকে।

রোববার নতুন খবর, গার্দিওলার বিকল্পের খোঁজ পেয়েছে ম্যানসিটি। কে তিনি? ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ বলছে, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সম্ভাব্য বিকল্প হিসাবে জোরেশোরে আত্মপ্রকাশ করেছেন লেস্টার সিটির ম্যানেজার ব্রেন্ডন রজার্স।

পত্রিকাটির দাবি, গার্দিওলাকে ছাড়া চলার পথে রজার্সই সবচেয়ে বেশি পছন্দ ম্যানসিটির। লিভারপুলের সাবেক এ কোচকে অবশ্য পেতে চাইছে ইপিএলের আরেক বড় ক্লাব আর্সেনালও। উনাই এমেরিকে ছাঁটাইয়ের পর গানাররাও হন্নে হয়ে ছুটছে কোচের খোঁজে।

সিটি ছাড়লে কোথায় যাবেন গার্দিওলা? এ প্রশ্নের উত্তর আবছা হলেও পাওয়া যাচ্ছে। পুরনো ক্লাবেই ফিরতে পারেন তিনি। পুরনো বলতে বার্সেলোনায়। ব্রিটিশ আরেক দৈনিক ‘দ্য এক্সপ্রেস’ বলছে, গার্দিওলাকে ফেরার প্রস্তাব দিতে প্রস্তুত হয়ে বসে আছে বার্সা।

এক্সপ্রেস আরও বলছে, লিগে লিভারপুলের সঙ্গে যে ব্যবধান দাঁড়িয়েছে তাতে শিরোপা জেতার কোনো আশাই নেই ম্যানসিটির। ফলে ইতিহাদে দিন ফুরিয়ে আসছে গার্দিওলার। অন্যদিকে, আর্নেস্টো ভালভার্দের বার্সা যদিও লা লিগায় শীর্ষে, তবুও গার্দিওলাকে ফেরানোর সুযোগ পেলে সেটা লুফে নেবে কাতালানরা।

ট্যাগ: গার্দিওলাবার্সাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল বীরত্বপূর্ণ

পরবর্তী

আবার হলিউডে দীপিকা?

পরবর্তী

আবার হলিউডে দীপিকা?

নেপালে যাত্রীবাহী বাস পাহাড়ী খাদে পড়ে অনেকে হতাহত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT