চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার দলের বিপক্ষে কেমন খেলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও গার্দিওলার কোচিং স্টাফের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় পেপ গার্দিওলার সর্বজয়ী দলের প্রাণভোমড়া ছিলেন, লিওনেল মেসি পুরনো গুরুর বহু সাফল্যের রূপকার-সারথি। দুজনের ফের দেখা হচ্ছে। গার্দিওলা আসছেন মেসির প্রতিপক্ষ কোচ হয়ে, মেসি এবারই প্রথম গার্দিওলার মুখোমুখি হতে চলেছেন বার্সার বাইরের কোনো দলের, সোজাকথায় পিএসজির জার্সিতে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের প্রথম দেখায় পিএসজির মাঠে খেলতে নামবে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গত দুই ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলেন না মেসি। কারণ চোট। দুদিন ধরে অনুশীলনে পুরোদমে ঘাম ঝরাচ্ছেন। কোচ মাউরিসিও পচেত্তিনোর আশা ম্যানসিটির বিপক্ষে মেসিকে পাবেন, গার্দিওলাও চান মেসি আজ খেলুক।

আর্জেন্টাইন মহাতারকা গার্দিওলার সাথে জুটি গড়ে অনেক সাফল্য এনেছেন অতীতে। তাদের দুজনের বোঝাপড়াটা সেই ২১ বছর পুরনো। তবে বার্সায় জুটিটা ছিল চার মৌসুমের।

Banglabid

২০০৮ থেকে ২০১২, সময়টাতে তাদের যৌথ প্রযোজনা এনেছে ১৪টি শিরোপা। যার মধ্যে তিনটি লা লিগা টাইটেলের সাথে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। ২০০৯ সালে সম্ভাব্য ছয় শিরোপার সবকটি জেতার রেকর্ড তো আছেই।

মেসির মেসি হয়ে ওঠার পেছনে গার্দিওলার ভূমিকা অপরিসীম। তার অধীনেই মেসি সেরা থেকে সেরার এক একটি সিঁড়ি টপকে আসীন হতে থাকেন মহাতারকা আর সর্বকালের সেরার ছোট্ট তালিকায়।

গার্দিওলার অধীনে ৪৭টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলেছেন মেসি। যার মধ্যে জিতেছেন ২৮ ম্যাচে। গোল করেছেন ৪৩টি। ১৫ ম্যাচে এসেছে ড্র। হার মাত্র ৪ ম্যাচে।মেসি ফুটবল মাঠে অনুশীলন করছেন, পেছনে অন্যান্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

২০১২ সালে বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে যান গার্দিওলা। তারপর থেকে চারবার তার মুখোমুখি হয়েছেন মেসি। প্রথম দুবার বুন্দেসলিগা জায়ান্টদের বিপক্ষে। ২০১৬ সালের পর ম্যানসিটির বিপক্ষে দুবার।

আবারও সেই ম্যানসিটি। এবার মেসির ঠিকানা বদল হয়েছে, এই প্রথম বার্সার বাইরে কোনো দলের জার্সিতে গার্দিওলার সামনে বা গার্দিওলার বিপক্ষে নামার অপেক্ষায় মেসি।

২০১৪-১৫ মৌসুমে মেসি প্রথম নামেন গার্দিওলার কৌশলের বিপক্ষে। ন্যু ক্যাম্পে এসে ৩-০ গোলে হারে বায়ার্ন, মেসি করেন ২ গোল। ফিরতি লেগে বায়ার্নের মাঠে ৩-২ গোলে হারে বার্সা। মেসি গোল পাননি। তবে সেমিতে ৫-৩ গোলের অ্যাগ্রিগেটে শিরোপার মঞ্চে চলে যায় কাতালানরা।

২০১৬-১৭ মৌসুমে মেসি তৃতীয়বার গার্দিওলার দলের মুখোমুখি হন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটিকে নিয়ে ন্যু ক্যাম্পে আসেন পেপ, ৪-০ ব্যবধানে হেরে ফেরেন। মেসি করেন হ্যাটট্রিক। ফিরতি লেগে ইতিহাদে ৩-১ ব্যবধানে হারে বার্সা, মেসি করেন কাতালানদের একমাত্র গোলটি।

মোট চারবার গার্দিওলার দলের বিপক্ষে নেমে জয় পরাজয় সমান দুটি করে মেসির। তিন ম্যাচেই করেছেন গোল। মোট গোল ৬টি।

বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে নামবে পচেত্তিনোর শিষ্যরা। গার্দিওলার ম্যানসিটি হচ্ছে অতিথি। যারা উড়ন্ত জয়ে ইউরোপ সেরার মঞ্চে নতুন মৌসুম শুরু করেছে।

গ্রুপ এ-তে আরবি লেইপজিগের বিপক্ষে ইতিহাদে ৬-৩ গোলের জয়ে শুরু করেছে ম্যানসিটি। সেখানে ক্লাব ব্রুগের মাঠ থেকে ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমের যাত্রা শুরু হয়েছে মেসি-নেইমার-এমবাপের দলের।

পিএসজিতে এখনও আলো ছড়াতে পারেননি মেসি। তার উপর হাঁটুর চোট দিয়ে বসেছে বাগড়া। ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুর একাদশেই থাকার সম্ভাবনা আছে তার। ফ্রেঞ্চ মিডিয়ায় খবর এমনই।

নামটা যখন মেসি, তখন বড় উপলক্ষ পেলে জ্বলে ওঠার যে সুনাম আছে, পুরনো গুরু গার্দিওলার দলের বিপক্ষে সেটির আরেকবার মঞ্চায়নের প্রত্যাশা রাখছে পিএসজি। নেইমার-এমবাপে সঙ্গী করে গার্দিওলার কৌশলের বিপক্ষে কতটা জ্বলে উঠতে পারেন মেসি, তা দেখার অপেক্ষা মধ্যরাত পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পচেত্তিনোমেসিম্যানসিটিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

পরবর্তী

মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

পরবর্তী
ডিবি মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করছে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেএসসি-জেডিসি হচ্ছে না: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT